NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, অক্টোবর ১২, ২০২৬ | ২৬ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রে কয়েক ঘণ্টার ব্যবধানে বন্দুক হামলায় নিহত ১৪ দিল্লিতে বিক্ষোভকারীদের আটকের ঘটনায় জাতিসংঘের উদ্বেগ গোল বাতিল করে ভিনিসিয়ুসকে দেখানো হলো লাল কার্ড, কষ্টে জিতল রিয়াল সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তানজিন তিশা মানসিক অসুস্থতাকে ঘিরে ভয় ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর নাভি পিল্লের নোবেল জয়ের পরপরই আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া শ্রমিক লীগ সভাপতি কাজী আজিজুল হক খোকনের জানাজা সম্পন্ন আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার যুক্তরাষ্ট্রের, কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি
Logo
logo

মেয়েদের এশিয়া কাপের ফাইনালেও বাংলাদেশের প্রতিপক্ষ ভারত


খবর   প্রকাশিত:  ২১ ডিসেম্বর, ২০২৪, ১০:৩৩ এএম

মেয়েদের এশিয়া কাপের ফাইনালেও বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

গেল ৮ ডিসেম্বর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালেও প্রতিপক্ষ ভারত। অর্থাৎ ভারত-বাংলাদেশের রোমাঞ্চকর আরও একটি ফাইনাল দেখার অপেক্ষায় ক্রিকেটভক্তরা।

অনূর্ধ্ব-১৯ এ ছেলেরা ১১টি আসর খেলে ফেললেও মেয়েরা এবারই প্রথম এশিয়া কাপ খেলছে। উদ্বোধনী আসরের ফাইনালে উঠে প্রতিশোধ নেওয়ার সুযোগও তৈরি করেছে বাংলাদেশ। কেননা সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছিল টাইগ্রেসরা।

 

আজ শুক্রবার কুয়ালালামপুরের বায়েমাস ওভাল স্টেডিয়ামে সুপার ফোরের দ্বিতীয় ও শেষ ম্যাচে নেপালকে ৯ উইকেটে হারায় বাংলাদেশ। বৃষ্টির কারণে ২০ ওভারের খেলা ১১ ওভারে নামিয়ে আনা হয়।

মেয়েদের এশিয়া কাপের ফাইনালেও বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

 

টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ১১ ওভারে ৮ উইকেটে ৫৪ রান করে নেপাল। জবাবে ব্যাট করতে নেমে ৭ বল আর ৯ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশের তরুণীরা। এতেই ফাইনাল নিশ্চিত হয় সুমাইয়া আক্তারের দলের।

লক্ষ্য ছোট হওয়ায় স্বাভাবিকভাবেই ব্যাট করে বাংলাদেশ। দুই ওপেনার ফাহমিদা ছোঁয়া ও মোসাম্মৎ ইভা ৪৬ রানে জুটি করেন। দলকে জয়ের কাছাকাছি নিয়ে ২১ বলে ১৮ রান করে আউট হন ইভা। বাকি কাজ করেন সুমাইয়া আক্তার ও ফাহমিদা। ফাহমিদা ৩২ বলে ২৬ ও সুমাইয়া ৬ বলে ১০ রানে অপরাজিত থাকেন।

এর আগে নেপালের হয়ে সর্বোচ্চ ১২ বলে ১১ রান করেন সাবিত্রি ধামি। বাকিদের কেউ দুই অংক ছুঁতে পারেননি।

 

একইদিনে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত। ২২ ডিসেম্বর ফাইনাল কুয়ালালামপুরের বায়েমাস ওভাল স্টেডিয়ামে।