NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

অ্যাটলির সিনেমায় সালমান, সঙ্গী রজনীকান্ত-কমল হাসান


খবর   প্রকাশিত:  ১২ এপ্রিল, ২০২৫, ০৮:২৫ এএম

অ্যাটলির সিনেমায় সালমান, সঙ্গী রজনীকান্ত-কমল হাসান

দক্ষিণের ‘হিটমেশিন’খ্যাত পরিচালক অ্যাটলি বলিউডে পা রেখেছেন। শাহরুখ খানের সঙ্গে করেছেন ‘জওয়ান’। আর বলিউডে প্রথম সিনেমাতেই বাজিমাত অ্যাটলির। বলিউডের সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় উঠে এসেছিল অ্যাটলি-শাহরুখের ‘জওয়ান’।

শাহরুখের সঙ্গে জুটি বেঁধে সাফল্যের পর এবার বলিউডের আরেক খান সালমান খানকে নিয়ে সিনেমা করতে যাচ্ছেন এই পরিচালক। সেই সিনেমায় আরো থাকছেন রজনীকান্ত ও কমল হাসানের মতো বর্ষীয়ান তারকা!

 

সম্প্রতি পিংকভিলার সঙ্গে সাক্ষাৎকারে অ্যাটলি বলেন, “নতুন সিনেমার স্ক্রিপ্ট মোটামুটি রেডি। ঈশ্বরের আশীর্বাদে খুব তাড়াতাড়ি নতুন সিনেমার কাজ শুরু হয়ে যাবে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সিনেমা ‘এ-৬’ (এখনো নাম ঠিক হয়নি) আপনি শুধু সালমান খান নয়, দেখতে পাবেন রজনীকান্ত এবং কমল হাসানকেও।

 

 
 

‘এ-৬’ নিয়ে পরিচালক আরো বলেন, ‘এই সিনেমাটি নিয়ে অনেক আশা-আকাঙ্ক্ষা রয়েছে। তবে আপনাদের সবার কাছে একটাই অনুরোধ, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন সবকিছু ঠিকঠাক থাকে এবং সঠিক সময়ে কাজ শুরু করতে পারি আমি।’

এদিকে ২৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে অ্যাটলি প্রযোজিত বলিউডের আরেক চলচ্চিত্র ‘বেবি জন’। এটি বলিউডে জওয়ানের পর অ্যাটলির দ্বিতীয় প্রজেক্ট।

তবে এবার পরিচালনায় নয়, প্রযোজকের ভূমিকায় রয়েছেন অ্যাটলি। সিনেমাটিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন বরুণ ধাওয়ান। আরো রয়েছেন কীর্তি সুরেশ, জ্যাকি শ্রফ, ওয়ামিকা গাব্বি। একটি বিশেষ চরিত্রে ক্যামিও দিয়েছেন সালমান খানও।