NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, অক্টোবর ১২, ২০২৬ | ২৬ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রে কয়েক ঘণ্টার ব্যবধানে বন্দুক হামলায় নিহত ১৪ দিল্লিতে বিক্ষোভকারীদের আটকের ঘটনায় জাতিসংঘের উদ্বেগ গোল বাতিল করে ভিনিসিয়ুসকে দেখানো হলো লাল কার্ড, কষ্টে জিতল রিয়াল সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তানজিন তিশা মানসিক অসুস্থতাকে ঘিরে ভয় ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর নাভি পিল্লের নোবেল জয়ের পরপরই আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া শ্রমিক লীগ সভাপতি কাজী আজিজুল হক খোকনের জানাজা সম্পন্ন আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার যুক্তরাষ্ট্রের, কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি
Logo
logo

বিধ্বংসী ব্যাটিংয়ে দলকে জেতালেন বোলিংয়ে নিষিদ্ধ সাকিব


খবর   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ০১:২৫ পিএম

বিধ্বংসী ব্যাটিংয়ে দলকে জেতালেন বোলিংয়ে নিষিদ্ধ সাকিব

অ্যাকশনে ত্রুটি ধরা পড়ায় ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞা পেয়েছেন সাকিব আল হাসান। ফলে লঙ্কান টি-টেন লিগেও বল করতে পারছেন না এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার।

তবে ব্যাটার সাকিবও যে একা হাতে দলকে জেতাতে পারেন, দেখিয়ে দিলেন। আজ (বুধবার) লঙ্কান টি-টেন সুপার লিগে সাকিবের বিধ্বংসী ব্যাটিংয়ে ক্যান্ডি বোল্টসকে ৬ উইকেটে হারিয়েছে গল মার্ভেলস।

 

এটি ছিল এলিমিনেটর ম্যাচ। এই জয়ে কোয়ালিফায়ারে নাম লিখিয়েছে গল মার্ভেলস। টুর্নামেন্ট থেকে বিদায় হয়ে গেছে ক্যান্ডি বোল্টসের।

টস জিতে প্রথমে ক্যান্ডিকে ব্যাটিংয়ে পাঠায় গল। নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২০ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ক্যান্ডি। স্কটিশ জর্জ মুনসে ২৭ বলে ৫ চার আর ৪ ছক্কায় খেলেন ৬১ রানের ইনিংস। ২টি করে চার-ছক্কায় ১৪ বলে ৩০ করেন দিনেশ চান্দিমাল।

 

জবাবে সাকিবের বিধ্বংসী ব্যাটে ৮.৪ ওভারেই জয় তুলে নেয় গল। ৮ বলে ২ চার আর ৩ ছক্কায় ২৯ রানে অপরাজিত থাকেন সাকিব। এর আগে ভানুকা রাজাপাকসে করেন ২১ বলে ৪২।