NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, অক্টোবর ১১, ২০২৬ | ২৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানসিক অসুস্থতাকে ঘিরে ভয় ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর নাভি পিল্লের নোবেল জয়ের পরপরই আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া শ্রমিক লীগ সভাপতি কাজী আজিজুল হক খোকনের জানাজা সম্পন্ন আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার যুক্তরাষ্ট্রের, কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি ১০ অক্টোবর মুখোমুখি যুক্তরাষ্ট্র-স্পেন, নারী ফুটবলে হাইভোল্টেজ ফ্রেন্ডলি ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পুতিনের ৭৪তম জন্মদিনে কিমের শুভেচ্ছা ‘তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন’, ট্রাম্পকে আইআরজিসি কর্মকর্তা মেসির বিদায়ে আবেগঘন বার্তা পূর্ণিমা-পরীমনিদের
Logo
logo

ফিফার বর্ষসেরা ভিনিসিয়ুস


খবর   প্রকাশিত:  ০২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:৫৬ এএম

ফিফার বর্ষসেরা ভিনিসিয়ুস

ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রির পেছনে থেকে এবারের ব্যালন ডি'অরে দ্বিতীয় হয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তাতে এক রাশ হতাশা প্রকাশ করেছিলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। তবে ফিফার বর্ষসেরার পুরস্কার ঠিকই জিতে নিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা। এবারই প্রথম ফিফার এই পুরস্কার জিতলেন ভিনি।

 

কাতারের দোহায় মঙ্গলবার রাতে অনলাইনে ফিফার বর্ষসেরাদের নাম ঘোষণা করা হয়। ইন্টারকন্টিনেন্টাল টুর্নামেন্টের ফাইনাল খেলতে রিয়াল এখন দোহায় অবস্থান করছে বিধায় মঞ্চে উপস্থিত থেকে সেরার পুরস্কার নিয়েছেন ভিনিসিয়ুস।

গত মৌসুমে রিয়ালকে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জেতাতে অনবদ্য অবদান রাখেন ভিনিসিয়ুস। ৩৯ ম্যাচে তার গোল ছিল ২৪টি।

ভিনি পেছনে ফেলেছেন রদ্রি ও জুড বেলিংহামকে। 

 

বছরের সেরা কোচ হয়েছেন রিয়ালের কার্লো আনচেলোত্তি। গোলরক্ষকের পুরস্কার জিতেছেন আর্জেন্টিনা ও অ্যাস্টন ভিলার এমিলিয়ানো মার্তিনেস। সেরা গোলের জন্য পুস্কাস অ্যাওয়ার্ড পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের আলেহান্দ্রো গারনাচো।

ফিফা