NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

শাবনূরের জন্মদিনে দেখা যাবে সালমানের সঙ্গে সিনেমা


খবর   প্রকাশিত:  ১৬ ডিসেম্বর, ২০২৪, ০৪:৪৪ পিএম

শাবনূরের জন্মদিনে দেখা যাবে সালমানের সঙ্গে সিনেমা

ঢাকাই সিনেমার নন্দিত অভিনেত্রী শাবনূর। ১৭ ডিসেম্বর তার জন্মদিন। এদিন উপলক্ষে দেশের টিভি চ্যানেলগুলোতে প্রচার হবে তার অভিনীত সিনেমা। চ্যানেল আইতে দেখা যাবে সালমান শাহের সঙ্গে ‌‘চাওয়া থেকে পাওয়া’ সিনেমাটি।

আজ থেকে ২৮ বছর আগে ১৯৯৬ সালে চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর পর মুক্তি পায় ‘চাওয়া থেকে পাওয়া’। তখন সালমান-শাবনূর জুটি তুমুল জনপ্রিয়। শাবনূরের জন্মদিন উপলক্ষে চ্যানেল আই আবার প্রচার করতে যাচ্ছে এম এম সরকার পরিচালিত চলচ্চিত্রটি।

 

এটি চ্যানেল আইতে ১৭ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৩টা ৫ মিনিটে দেখা যাবে।

সালমান শাহ ও শাবনূর জুটির অনবদ্য প্রেম কাহিনি নির্ভর চলচ্চিত্র এটি। চলচ্চিত্রটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর, প্রবীর মিত্র, আহমেদ শরীফ, আনোয়ার হোসেন, দিলদার, ব্ল্যাক আনোয়ার, কাবিলা, ডন প্রমুখ।

 

‘চাওয়া থেকে পাওয়া’ চলচ্চিত্রের সুর ও সংগীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানের কথা লিখেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল ও আহমদ জামান চৌধুরী। ছবিটিতে আটটি গান রয়েছে, গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কনক চাঁপা, খালিদ হাসান মিলু, শাকিলা জাফর, ও আগুন।