NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

আজীবন সম্মাননা পাচ্ছেন শফিক রেহমান


খবর   প্রকাশিত:  ২২ ডিসেম্বর, ২০২৪, ০৭:১৬ এএম

আজীবন সম্মাননা পাচ্ছেন শফিক রেহমান

প্রখ্যাত সাংবাদিক, উপস্থাপক ও ভালোবাসা দিবসের প্রবর্তক শফিক রেহমানকে আজীবন সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে বিনোদন সাংবাদিকদের অন্যতম সংগঠন ‘কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ’ (সিজেএফবি)। ২৮ ডিসেম্বর (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইটিভি-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ডস’র ২৩তম আসর। সেখানেই এ সম্মাননা তুলে দেওয়া হবে শফিক রেহমানের হাতে।

খবরটি নিশ্চিত করেছেন সংগঠনটির সহ-সভাপতি রাসেল আজাদ বিদ্যুত। দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন একুশে টিভি এবং কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে।

 

এর আগে বিগত ২২ আসরে সিজেএফবি আজীবন সন্মাননা পেয়েছেন শাহনাজ রহমত উল্লাহ, সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, সৈয়দ আবদুল হাদী, গাজী মাজহারুল আনোয়ার, আলম খান, আজম খান, আতিকুল হক চৌধুরী, আসাদুজ্জামান নূর, আবদুল্লাহ আল মামুন, কবরী সারওয়ার, শবনম, সুচন্দা, সুবর্ণা মুস্তাফা, গোলাম সারওয়ার, জুয়েল আইচ, হুমায়ূন আহমেদ, ইমদাদুল হক মিলন এবং তারিক আনাম খান।

এছাড়া সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার বছরের সেরা তারকাদের পারফরমেন্সের ওপর ভিত্তি করে দেওয়া হবে ইটিভি-সিজেএফবি অ্যাওয়ার্ড ২০২৩। দেশের জনপ্রিয় তারকাদের পারফরমেন্সসহ থাকবে জমকালো আয়োজন।

 

শফিক রেহমান উপস্থাপিত ‘লাল গোলাপ’ নামের একটি অনুষ্ঠান এক সময় তুমুল জনপ্রিয়তা পায়। অনুষ্ঠানটি প্রথমে বিটিভি পরে বাংলাভিশনে প্রচার হতো। গত আট বছর ধরে দেশের বাইরে থাকার কারণে এই অনুষ্ঠান উপস্থাপনায় দেখা যায়নি তাকে। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের বিদায়ের পর সম্প্রতি দেশে ফিরে আসেন তিনি। সেই সঙ্গে ‘লাল গোলাপ’ অনুষ্ঠানটি আবারও ফিরে আসে টিভি পর্দায়।