NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

থানা থেকে হাসপাতালে নেওয়া হলো আল্লু অর্জুনকে


খবর   প্রকাশিত:  ০৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:০৬ এএম

থানা থেকে হাসপাতালে নেওয়া হলো আল্লু অর্জুনকে

হায়দ্রাবাদের ‘পুষ্পা টু’ প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক জনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার চিক্কাদপল্লী থানা থেকে মেডিক্যাল চেকাআপের জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ আল্লু অর্জুনকে গ্রেপ্তারের পর গান্ধী হাসাপাতালে নিয়ে গেছে বলে খবর প্রকাশ করেছেন ভারতীয় গণমাধ্যম দি ইকোনমিক টাইমস। ওই প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে আল্লুর শারীরিক পরীক্ষা করা হবে।

 

আল্লু আভিনীত 'পুষ্পা ২: দ্য রুল' প্রেক্ষাগৃহে রাজত্ব করছে। তবে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে এক ভক্তের মৃত্যুর ঘটনায় বড় ধরনের বিতর্ক তৈরি হয়। ওই দুর্ঘটনার পর আল্লু অর্জুন, আয়োজক ও প্রেক্ষাগৃহ মালিকদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে গত ১১ ডিসেম্বর একটি প্রতিবেদনও দাখিল করেছিলেন আল্লু এবং গ্রেপ্তার এড়াতে কিছু আইনি প্রক্রিয়া স্থগিতেরও অনুরোধ করেছিলেন তিনি।

ঘটনার দিন রাত সাড়ে ৯টার দিকে অর্জুন প্রেক্ষাগৃহে আসেন। তার আগমনের খবর তিনি আগে থেকে অবগত করেননি। প্রবেশদ্বারের বাইরে ১৫-২০ মিনিট বাইরে কাটিয়ে দেন আল্লু।

এ সময় শত শত লোক তাকে দেখার জন্য ছড়িয়ে পড়ে, নিরাপত্তা দলকে ঠেলে পরিস্থিতি আরো খারাপ করে তোলে বলে জানিয়েছে পুলিশ।