NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় জানানো হলো পাপিয়া সারোয়ারকে


খবর   প্রকাশিত:  ১৩ ডিসেম্বর, ২০২৪, ১১:৫৯ পিএম

শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় জানানো হলো পাপিয়া সারোয়ারকে

শ্রদ্ধা ভালোবাসায় চিরবিদায় জানানো হলো একুশে পদক পাওয়া কিংবদন্তি রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া সারোয়ারকে। আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে মরদেহ আনা হলে প্রিয় সংগীতশিল্পীকে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করতে কেন্দ্রীয় শহীদ মিনারে ছুটে আসেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। বরেণ্য এই গায়িকাকে শেষ শ্রদ্ধা জানান বাংলাদেশ রবীন্দ্র শিল্পী সংস্থা, পাপিয়া সরোয়ারের নিজ হাতে গড়া প্রতিষ্ঠান গীতিসুধা, স্বনন, সত্যেন সেন শিল্পগোষ্ঠীসহ বিভিন্ন সংগঠন ও বিশিষ্টজনেরা।

এ সময় রবীন্দ্রসংগীতে পাপিয়া সারোয়ারের যে অবদান, তা জাতি আজীবন মনে রাখবে বলে জানান শুভানুধ্যায়ীরা।

রবীন্দ্রসংগীতেই যিনি কাটিয়েছেন জীবনের বড় অংশ, সে সংগীত পরিবেশনে জানানো হয় শেষ বিদায়।

 

১৯৫২ সালে ২১ নভেম্বর বরিশালে জন্ম নেন পাপিয়া সারোয়ার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন তিনি। পরে ১৯৭৩ সালে ভারত সরকারের বৃত্তি নিয়ে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসংগীতে ডিগ্রি নিতে ভারত যান এই গায়িকা।

 

১৯৬৬ সালে ছায়ানটে ওয়াহিদুল হক, সানজীদা খাতুন ও জাহেদুর রহিমের কাছে এবং পরে বুলবুল ললিতকলা একাডেমিতে সংগীত দীক্ষা নেন পাপিয়া সারোয়ার। ১৯৯৬ সালে ‘গীতসুধা’ নামে একটি গানের দল প্রতষ্ঠা করেছিলেন তিনি।

দীর্ঘ সংগীত ক্যারিয়ারে রবীন্দ্র গানের জন্য কোটি শ্রোতার ভালোবাসা পেয়েছেন পাপিয়া সারোয়ার। আধুনিক গানেও রয়েছে তার সাফল্য।

‘নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম’ গানের মাধ্যমে বাংলা গানের শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

 

২০১৩ সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার লাভ করেন পাপিয়া সারোয়ার। ২০১৫ সালে বাংলা একাডেমি ফেলোশিপ লাভ করেন। ২০২১ সালে পেয়েছেন একুশে পদক।