NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
Logo
logo

ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই পদত্যাগ করবেন এফবিআই পরিচালক


খবর   প্রকাশিত:  ১৩ ডিসেম্বর, ২০২৪, ০৬:৪০ এএম

ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই পদত্যাগ করবেন এফবিআই পরিচালক

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব গ্রহণের আগেই পদত্যাগ করবেন দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক ক্রিস্টোফার রে। বুধবার অভ্যন্তরীণ এক সভায় পদত্যাগের এ ঘোষণা দেন তিনি। 

এর আগে এফবিআইয়ের নতুন পরিচালক হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলকে বেছে নেওয়ার কথা জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর সব কিছু ঠিক থাকলে ওই পদে যোগ দেবেন তিনি।

 

২০১৭ সালে ক্রিস্টোফারের নিয়োগ দিয়েছিলেন ট্রাম্প নিজেই। তিনি ১০ বছরের জন্য তাকে এই পদের জন্য মনোনয়ন দিয়েছিলেন। তবে জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্পের বিরুদ্ধে বিভিন্ন মামলায় এফবিআইয়ের তদন্তের বিষয়ে রিপাবলিকানদের সমালোচনার মুখে পড়তে হয়েছে ক্রিস্টোফারকে। পরবর্তী সময়ে ট্রাম্পের চক্ষুশূল হয়ে ওঠেন তিনি।

 

২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই ক্রিস্টোফারকে বরখাস্ত করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এরপর কয়েক সপ্তাহ ধরে পদ ছাড়ার বিষয়টি বিবেচনার পর পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ক্রিস্টোফার রে। আগামী জানুয়ারিতে ট্রাম্পের আনুষ্ঠানিক ক্ষমতা গ্রহণের আগেই পদ ছাড়ার কথা জানিয়েছেন তিনি।

বৈঠকে ক্রিস্টোফার রে আরো বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি ব্যুরো এবং আমার জন্য সঠিক পদক্ষেপটি হচ্ছে- জানুয়ারিতে বর্তমান প্রশাসনের শেষ পর্যন্ত কাজ করা এবং তারপর পদত্যাগ করা।

’ 

 

তিনি আরো বলেন, ‘আমার দৃষ্টিতে ব্যুরোকে ঝামেলার গভীরে নিয়ে যাওয়া এড়াতে এটাই সর্বোত্তম পন্থা।’ নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, তার মন্তব্যের পর সবাই তাকে অভিনন্দন জানাচ্ছিলেন। শ্রোতাদের মধ্যে কেউ কেউ আবার কাঁদছিলেন।

সূত্র : বিবিসি