NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

বিটিভির প্যাকেজ প্রিভিউ কমিটিতে থাকছেন যারা


খবর   প্রকাশিত:  ১৩ ডিসেম্বর, ২০২৪, ০৬:৪৩ এএম

বিটিভির প্যাকেজ প্রিভিউ কমিটিতে থাকছেন যারা

পুনর্গঠিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনের ‘প্যাকেজ প্রিভিউ কমিটি’। এই কমিটিতে দায়িত্ব পালন করতে ডাক পেয়েছেন একঝাঁক অভিনয়শিল্পী। আছেন সংস্কৃতি অঙ্গন ও গণমাধ্যমের আরও কয়েকজন।

দায়িত্ব পাওয়া অভিনয়শিল্পীরা হলেন ইলোরা গহর, শাহেদ শরীফ খান, তানজিকা আমিন, শাহেদ আলী, রাশেদ মামুন অপু, আরশ খান। অন্যান্যরা হলেন- নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী, বিনোদন সাংবাদিক আহমেদ তেপান্তর ও অপূর্ণ রুবেল, নাট্যকর্মী নিশক তারেক আজিজ, নাট্যনির্মাতা মাইদুল ইসলাম রাকিব।

 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (টিভি) মুহাম্মদ শরিফুল হক স্বাক্ষরিক এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। পদাধিকার বলে বিটিভির মহাপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (টিভি-২) এবং বিটিভির পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) এ প্রিভিউ কমিটিতে আছেন।

রাশেদ মামুন অপু বলেন, ‘এখনো তো চিঠি হাতে পাইনি, প্রজ্ঞাপনে নাম দেখলাম। প্রথম মিটিংয়ের পর বলতে পারবো কিভাবে কি কাজ হবে। এর আগে কখন তো সরকারি কোনো কাজে সঙ্গে সমর্পিত ছিলাম না।’

 

আরশ খান বলেন, ‘আমাকে গতকাল ফোন দিয়ে বিষয়টি জানানো হয়েছে। আমি সম্মানিতবোধ করছি। কখনো ভাবিনি এ রকম সম্মানজনক দায়িত্বের জন্য আমাকে ডাকা হবে। আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব কাজ করে যেতে।’

 

দায়িত্বপ্রাপ্তরা প্রিভিউ কমিটির হয়ে বিটিভির তালিকাভুক্ত নন এমন নির্মাতাদের অনুষ্ঠানের মান নির্ণয় করবেন।