NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ১৫, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
Logo
logo

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জনগণকেও এগিয়ে আসতে হবে


খবর   প্রকাশিত:  ০৯ ডিসেম্বর, ২০২৪, ০৩:১৬ পিএম

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জনগণকেও এগিয়ে আসতে হবে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী বলেছেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে। এবার পুলিশের পাশে জনগণ এসে দাঁড়িয়েছে, এটাই আমাদের প্রত্যাশা ছিল।

রোববার (৮ ডিসেম্বর) রাজধানীর গুলশান শুটিং ক্লাবে পুলিশ, ছাত্র-জনতা ও গুলশান থানা এলাকার নাগরিকদের সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

শওকত আলী বলেন, সমাজ থেকে সমস্যা দূর করতে হলে শুধু পুলিশই নয়, জনগণকেও এগিয়ে আসতে হবে।গুলশান এলাকার নাগরিকরা রিকশাওয়ালাদের জন্য মেডিকেল সেবার ব্যবস্থা করেছেন এটি নিঃসন্দেহে চমৎকার বিষয় এবং প্রশংসার ঊর্ধ্বে। এভাবে আমরা একে অপরের বিপদে এগিয়ে আসলে গড়ে উঠবে সুন্দর সমাজ।

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জনগণকেও এগিয়ে আসতে হবে

 

তিনি আরও বলেন, মাদক যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে লড়াই করতে হবে। প্রতিটি পরিবারের দায়িত্ব হচ্ছে তার প্রত্যেক সদস্যকে নজরে রাখা ও সচেতন করা।

গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. তারেক মাহমুদ বলেন, ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় ঘটনা। এই ঘটনার পরে সরকার ব্যবস্থাপনায় পরিবর্তন এসেছে। পাশাপাশি পুলিশিং ব্যবস্থাপনা তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশিং ব্যবস্থাপনায় অনেক পরিবর্তন এসেছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছাত্র-জনতা ও গুলশান থানা এলাকার সম্মানিত নাগরিকরা অতিরিক্ত পুলিশ কমিশনারের কাছে তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।

 

গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. তারেক মাহমুদের সভাপতিত্বে মতবিনিময় সভায় গুলশান বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় সংগঠনের নেতা এবং ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।