NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
Logo
logo

ব্রিটিশ রাজার আমন্ত্রণে ব্রিটেনে যাচ্ছেন কাতারের আমির


খবর   প্রকাশিত:  ০৯ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:৩৮ এএম

ব্রিটিশ রাজার আমন্ত্রণে ব্রিটেনে যাচ্ছেন কাতারের আমির

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার ব্রিটেনে যাচ্ছেন। আমির (৪৪) ও তার স্ত্রী শেখ জাওয়াহের বিনতে হামাদ আল থানি সোমবার লন্ডনের পূর্ব স্টানস্টেড বিমানবন্দরে পৌঁছবেন। এএফপি এই খবর জানিয়েছে।

ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী প্রিন্সেস অব ওয়েলস ক্যাথারিন পশ্চিম লন্ডনের কেনসিংটনের প্রাসাদে কাতারি এই দম্পতিকে অভিনন্দন জানানোর মাধ্যমে মঙ্গলবার রাষ্ট্রীয় সফর শুরু হবে।

 

লন্ডনের মধ্যাঞ্চলে সুসজ্জিত অশ্বারোহী গার্ডের কুচকাওয়াজের মাধ্যমে রাজকীয় দম্পতিকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানোর পর তারা রাজা তৃতীয় চার্লস (৭৬) ও রানি ক্যামেলিয়ার (৭৭) সঙ্গে সাক্ষাৎ করবেন। 

উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের (জিসিসি) সদস্য রাষ্ট্র কাতারের সঙ্গে যুক্তরাজ্য বাণিজ্য চুক্তির আগ্রহ প্রকাশ করায় কাতারের আমিরের এই সফর অনুষ্ঠিত হচ্ছে। 

গত জুলাইতে নির্বাচিত ব্রিটেনের লেবার পার্টির সরকার উপসাগরীয় ছয়টি দেশ—বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে চায়।

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধায় বার্মিংহাম প্রসাদে কাতারের আমিরের সম্মানে রাষ্ট্রীয় ভোজসভার আয়োজন করা হবে এবং বুধবার ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকের মাধ্যমে কাতারের আমিরের সফর শেষ হবে।