NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ১৫, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
Logo
logo

গণঅভ্যুত্থানে সিপিডির গবেষণা কার্যক্রম ভূমিকা রেখেছে : প্রধান উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৫, ০৮:০৬ এএম

গণঅভ্যুত্থানে সিপিডির গবেষণা কার্যক্রম ভূমিকা রেখেছে : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মনন সৃষ্টিতে সিপিডির গবেষণা ও জনসচেতনতামূলক কার্যক্রম অশেষ ভূমিকা রেখেছে। তিনি বলেন, সংগঠনটি দেশের স্বার্থে নীতিনির্ধারকদের বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার চেষ্টা করেছে। 

রবিবার (১ ডিসেম্বর) সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ৩০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন ড. ইউনূস। মহাখালীর ব্র্যাক সেন্টারে ‘দ্য সিপিডি জার্নি: মেমোরেটিং থার্টি ইয়ারস অফ সিপিডি’ শিরোনামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

ড. ইউনূস বলেন, ৩০ বছরের দীর্ঘ যাত্রায় সিপিডি দেশ-বিদেশে স্বনামধন্য থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিতি পেয়েছে। সিপিডি সবসময় একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠার জন্য সচেষ্ট থেকেছে।

তিনি বলেন, দেশের সাধারণ মানুষের সামগ্রিক অবস্থার পরিবর্তনে এবং দারিদ্র্য বিমোচনে আমি সারাজীবন ধরে যে চেষ্টা করেছি, তার প্রতিফলন আমি সবসময় সিপিডির কাজে দেখেছি।

সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মনন সৃষ্টিতে সিপিডির গবেষণা ও জনসচেতনতামূলক কার্যক্রম অশেষ ভূমিকা রেখেছে উল্লেখ করে তিনি বলেন, এই সংগঠনটি তাই তার কাছে সবসময়ই বিশেষ তাৎপর্য বহন করে।

 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, সিপিডি সবসময় স্রোতের বিপরীতে দাঁড়িয়ে স্বাধীনভাবে চিন্তা করেছে। সেইসঙ্গে দেশের স্বার্থে নীতিনির্ধারকদের বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার চেষ্টা করেছে। সিপিডি অতীতের মতো বুদ্ধিবৃত্তিক অবদান অব্যাহত রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।