NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
Logo
logo

হিজবুল্লাহ-ইসরায়েল যুদ্ধবিরতি শুরু


খবর   প্রকাশিত:  ১৪ ডিসেম্বর, ২০২৪, ০৯:৪৫ পিএম

হিজবুল্লাহ-ইসরায়েল যুদ্ধবিরতি শুরু

লেবাননে ইসরায়েল ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। আজ বুধবার স্থানীয় সময় ভোর চারটার দিকে দুপক্ষের যুদ্ধবিরতি শুরু হয়।  মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই পক্ষ। খবর রয়টার্সের।

 

 

যুদ্ধবিরতি শুরু হলেও এখনই লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল। তবে ৬০ দিনের মধ্যে তাদের অবশ্যই লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে হবে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও বৈরুত জুড়ে গোলাগুলির শব্দ শোনা গেছে। তবে এটা উদযাপনের জন্য করা হয়েছে কিনা তা নিশ্চিতভাবে জানা যায়নি।

যুদ্ধবিরতি কার্যকরের পর নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে দক্ষিণ লেবানন থেকে বাস্তুচ্যুত হাজারো মানুষ। তবে লেবাননের সেনাবাহিনী ইসরায়েল সীমান্তবর্তী বসতিদের নিজ বাড়িতে ফিরতে একটু অপেক্ষা করতে বলেছে। 

 

গতকাল মঙ্গলবার বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সঙ্গে কথা বলে তিনি জানান, সকাল ৪টায় যুদ্ধবিরতি কার্যকর হবে।