NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
Logo
logo

ট্রাম্পের বিরুদ্ধে ‘পর্ন তারকাকে ঘুষ প্রদান’ মামলার রায় স্থগিত


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৫, ১২:০৩ এএম

ট্রাম্পের বিরুদ্ধে ‘পর্ন তারকাকে ঘুষ প্রদান’ মামলার রায় স্থগিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ প্রদান সংক্রান্ত মামলার রায় স্থগিত করা হয়েছে। নিউইয়র্ক অঙ্গরাজ্যের আদালতের বিচারপতি জুয়ান মার্চান শুক্রবার এ ঘোষণা দিয়েছেন। 

গত সপ্তাহে এ মামলা খারিজ করে দেওয়ার আবেদন করেছিলেন ট্রাম্পের আইনজীবীরা। শুক্রবার রায় ঘোষণা স্থগিতের পাশাপাশি মামলাটি খারিজের আবেদনের জন্য ট্রাম্পের আইনজীবদের সময়ও বেঁধে দিয়েছেন বিচারপতি।

আগামী ২ ডিসেম্বরের মধ্যে এ আবেদন করতে পারবেন ট্রাম্পের আইনজীবীরা। 

 

এদিকে বাদীপক্ষ স্টর্মি ড্যানিয়েলসের আইনজীবী এবং ম্যানহাটান জেলার অ্যাটর্নি আলভিন ব্র্যাগ বিচারপতি মার্চানকে দেওয়া এক চিঠিতে বলেছেন, আদালতের রায় ঘোষণার দিন পিছিয়ে দেওয়া নিয়ে তিনি বা তার মক্কেলের আপত্তি নেই। এটাও বলা হয়েছে, আদালত যদি চান তাহলে ট্রাম্পের শাসনকাল শেষ হওয়া পর্যন্তও তারা অপেক্ষা করতে প্রস্তুত। তবে যদি মামলা খারিজ করার চেষ্টা হলে সর্বশক্তি দিয়ে তারা লড়াই করবেন।

 

 

উল্লেখ্য, পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে ২০০৬ সালে ট্রাম্পের যৌন সম্পর্ক গড়ে উঠেছিল। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের পক্ষ থেকে তার সাবেক আইনজীবী মাইকেল কোহেনের মাধ্যমে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেওয়া হয়েছিল স্টর্মিকে। এ বিষয়ে মুখ না খুলতে স্টর্মি ড্যানিয়েলসকে ওই ঘুষ দেওয়া হয়েছিল। এরপর ঘুষ দিয়ে মুখ বন্ধ রাখার অভিযোগে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছিলেন নিউইয়র্কের আদালত।

 

 

সূত্র : বিবিসি