NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, অক্টোবর ১২, ২০২৬ | ২৭ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রে কয়েক ঘণ্টার ব্যবধানে বন্দুক হামলায় নিহত ১৪ দিল্লিতে বিক্ষোভকারীদের আটকের ঘটনায় জাতিসংঘের উদ্বেগ গোল বাতিল করে ভিনিসিয়ুসকে দেখানো হলো লাল কার্ড, কষ্টে জিতল রিয়াল সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তানজিন তিশা মানসিক অসুস্থতাকে ঘিরে ভয় ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর নাভি পিল্লের নোবেল জয়ের পরপরই আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া শ্রমিক লীগ সভাপতি কাজী আজিজুল হক খোকনের জানাজা সম্পন্ন আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার যুক্তরাষ্ট্রের, কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি
Logo
logo

ঢাকায় পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল


খবর   প্রকাশিত:  ১৩ ডিসেম্বর, ২০২৪, ০৮:৫৭ পিএম

ঢাকায় পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল

চার দিনের সরকারি সফরে ঢাকায় এসে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল। এই দলের নেতৃত্বে রয়েছেন আন্তর্জাতিক শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফে রজরিগেজ এবং শ্রম বিভাগের পক্ষে ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি।


 

শুক্রবার সকালে ঢাকায় পৌঁছে শ্রমিকের কাজের পরিবেশ এবং বিস্তারিত নিয়ে শ্রমিক সংগঠন সলিডারিটি সেন্টারের সঙ্গে বৈঠক করেছেন তারা। এ ছাড়া সরকারি প্রতিটি পক্ষের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

 

 

জানা গেছে, বাংলাদেশ সফরকালে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলটি অন্তর্বর্তী সরকার, বেসরকারি খাত, পোশাক খাতের প্রতিনিধি ও শ্রম ইউনিয়নের অংশীদারদের সঙ্গে সাক্ষাৎ করবে। তৈরি পোশাক খাতে বিনিয়োগকারী আমেরিকান কম্পানিগুলোর প্রতিনিধি ও বৈশ্বিক শ্রম বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকগুলোতে বাংলাদেশের অর্থনীতি, গণতন্ত্র ও কর্মীদের সহযোগিতায় সম্ভাব্য সবচেয়ে ভালো উপায়গুলো নিয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র দপ্তর জানায়, এই সফর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রমমানের পাশাপাশি টেকসই প্রবৃদ্ধি ও বিশদ পরিসরে অভিন্ন সমৃদ্ধির ব্যাপারে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের প্রতিফলন।