NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
Logo
logo

পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪২


খবর   প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২৪, ১০:২৫ পিএম

পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪২

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে যাত্রীবাহী গাড়িতে বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ জনে। সিএনএন-এর প্রতিবেদনে আরো বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে এই অঞ্চলের সবচেয়ে মারাত্মক হামলা ছিল এটি। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। ২০০ যাত্রীকে বহনকারী যানবাহনের একটি বহরে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা হামলা চালিয়েছে।

 

 

এর আগে ৩৮ জন নিহত হওয়ার খবর জানা গিয়েছিল। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে পাকিস্তানের সংবাদমাধ্যম ডনে এ হামলায় তিনজন নারী নিহত হওয়ার কথা বললেও, সিএনএন-এর প্রতিবেদনে ৬ জন নারী নিহত হওয়ার কথা বলা হয়েছে। 

সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুকধারীরা গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের অশান্ত উত্তর-পশ্চিমে শিয়া মুসলমানদের বহনকারী যাত্রীবাহী বাসে গুলি চালায়।

হামলাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশে কুররাম জেলায়। এখানে কয়েক দশক ধরে সশস্ত্র সংখ্যালঘু শিয়া ও সংখ্যাগরিষ্ঠ সুন্নি মুসলমানদের মধ্যে ভূমি নিয়ে বিরোধ চলছে। কুররাম জেলা আফগানিস্তানের সীমান্তসংলগ্ন অঞ্চলে অবস্থিত। তাৎক্ষণিকভাবে কেউ সর্বশেষ হামলার এই দায় স্বীকার করেনি।

 


 

এর আগে উপজাতি পরিষদের মাধ্যমে অস্ত্রবিরতির আহ্বান জানানো হলেও গত মাসে ওই অঞ্চলের একটি রাস্তায় যাত্রীবাহী যানবাহনের ওপর আরেকটি হামলায় ১৫ জন নিহত হয়। 

বৃহস্পতিবারের বহরটি যে রাস্তায় চলাচল করছিল, সেটি সম্প্রতি ফের খুলে দেওয়া হয় এবং সেখানে পুলিশের নিরাপত্তায় বহর চলাচলের অনুমতি দেওয়া হয়। উপজাতি অঞ্চলের এই সাম্প্রদায়িক সহিংসতা প্রায়ই জমি নিয়ে বিরোধের সঙ্গে যুক্ত। তবে কুররাম জেলা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত এবং এটি এমন কিছু আফগান প্রদেশের সঙ্গে সীমান্ত ভাগ করে, যেখানে শিয়াবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর উপস্থিতি রয়েছে। এর মধ্যে রয়েছে ইসলামিক স্টেট (আইএস) ও তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।

 

সূত্র : সিএনএন