NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, অক্টোবর ১২, ২০২৬ | ২৭ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
এলএনজি-এলপিজি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-আলজেরিয়ার আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক বাংলাদেশসহ ৩১ মুসলিম দেশের পাইলটদের ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞায় এয়ার ফ্রান্সের সায় পোল্যান্ডের প্রধানমন্ত্রী-প্রতিরক্ষামন্ত্রীকে হত্যার চক্রান্ত, নিরাপত্তা বাহিনীর জরুরি বৈঠক মদিনায় বিয়ে করলেন ইনফ্লুয়েন্সার মিস্টার ফয়সু ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রে কয়েক ঘণ্টার ব্যবধানে বন্দুক হামলায় নিহত ১৪ দিল্লিতে বিক্ষোভকারীদের আটকের ঘটনায় জাতিসংঘের উদ্বেগ গোল বাতিল করে ভিনিসিয়ুসকে দেখানো হলো লাল কার্ড, কষ্টে জিতল রিয়াল সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তানজিন তিশা
Logo
logo

রোনালদো-জিদানদের ড্রেসিংরুমের লকার নিলামে


খবর   প্রকাশিত:  ২১ নভেম্বর, ২০২৪, ০৬:০০ পিএম

রোনালদো-জিদানদের ড্রেসিংরুমের লকার নিলামে

সান্তিয়াগো বার্নাব্যুর ড্রেসিংরুমের লকার ব্যবহার করেছেন জিনেদিন জিদান, লুইস ফিগো, রোনালদো, ডেভিড বেকহাম, ক্রিস্টিয়ানো রোনালদো, সার্জিও রামোসের মতো তারকারা। স্টেডিয়ামের পুনর্নির্মাণের সময় পুরোনো ড্রেসিংরুমের সেসব লকারগুলো সরিয়ে ফেলা হয়েছিল। এবার এগুলোর ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে লকারগুলো নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি।

বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, ১২ নভেম্বর থেকে শুরু হওয়া নিলাম চলবে এক সপ্তাহ।

প্রতিটি লকারের ভিত্তিমূল্য ১০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ ৫১ হাজার টাকা)। নিলাম পরিচালনা করছে যুক্তরাষ্ট্রভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান সথবি। 

 

নিলামকারী প্রতিষ্ঠান সথবি জানিয়েছে, প্রতিটি লকারের সঙ্গে একটি সার্টিফিকেট থাকবে, যা এর নির্ভেজালতা প্রমাণ করবে। সেই সঙ্গে কোন কোন তারকা লকারটি ব্যবহার করেছেন, সেই তালিকাও দেওয়া হবে।

এই নিলাম থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশনের দাতব্য প্রকল্পে দেওয়া হবে। 

 

২০০১ থেকে ২০২২ সাল পর্যন্ত ব্যবহার করা মোট ২৪টি লকার নিলামে তোলা হয়েছে। এর মধ্যে ২০২১-২২ মৌসুমের লকারও রয়েছে, যেই মৌসুমে করিম বেনজেমা, ভিনিসিয়ুস জুনিয়র, এবং লুকা মদরিচের মতো খেলোয়াড়রা রিয়ালকে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে ভূমিকা রেখেছিলেন। 

রিয়াল মাদ্রিদ সমর্থকদের জন্য এ যেন স্বপ্ন পূরণের সুযোগ।

সেটিই কিনতে পারবেন ভক্তরা। ভক্তদের জন্য এটি শুধু একটি লকার নয়, বরং রিয়াল মাদ্রিদের গৌরবময় ইতিহাসের অংশ।