NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

জীবনে এর থেকে সুন্দর সময় কী আর হতে পারে- জন্মদিনে বুবলী


খবর   প্রকাশিত:  ২৩ নভেম্বর, ২০২৪, ০৬:২৫ এএম

জীবনে এর থেকে সুন্দর সময় কী আর হতে পারে- জন্মদিনে বুবলী

দিন তারিখের হিসেব অনুযায়ী আজ চলচ্চিত্র তারকা শবনব বুবলীর জন্মদিন। এই দিনে তেমন কোনো আয়োজন নেই আগেই জানিয়েছেন। তবে এই দিনে কেক কাটতে ভোলেননি নায়িকা। আজ দুপুরে হঠাৎ করেই কেক কাটার ছবি পোস্ট করেন নিজের আইডিতে।

ছবি দেখে বোঝা যাচ্ছে নিজের বাসাতেই আছেন তিনি। সেখানেই সন্তান ও বাবা-মার সঙ্গে কেক কেটেছেন তিনি। বেশ কয়েকটি ছবিতে দেখা মেলে পারিবারিক আবহে দিনটি পালন করছেন করছেন বুবলী।

 

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জীবনে এর থেকে সুন্দর সময় কী আর হতে পারে ! আমার বাপজান এভাবে আমাকে আগলে রাখে তাই প্রতিটি দিনই আমার জন্মদিন।

আলহামদুলিল্লাহ আল্লাহ্। হ্যাশট্যাগ দিয়েছেন বাপজান ও শেহজাদ খান বীর লিখে।

 

এদিকে সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে, সম্প্রতি ‘পিনিক’ নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী। এতে তাঁর নায়ক থাকছেন আদর আজাদ।

সব ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে সিনেমাটি আসছে প্রেক্ষাগৃহে। এ সিনেমার শুটিং করতেই বুবলী যাচ্ছেন কক্সবাজারের রামুতে। বুবলী বলেন, ‘গেল ঈদে ‘জংলি’ মুক্তি পাওয়ার কথা ছিল; কিন্তু নানা কারণে ছবিটি মুক্তি পায়নি। আগামী ঈদে এটি মুক্তি পাবে কিনা, তা এখনও অফিসিয়ালি জানানো হয়নি। এর মধ্যে নতুন আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হলাম।
সেই ছবিটির শুটিংয়ের জন্যই রামুতে যাওয়া।’

 

সাইফ চন্দন পরিচালিত ‘কয়লা’ নামে একটি ছবিতে অভিনয় করছিলেন বুবলী। ছবিটির শুটিং শেষ। তবে কবে নাগাদ মুক্তি পাবে সেটা নায়িকার অজানা। বুবলী বলেন, আমাদের কাজ তো অভিনয় করা। কবে মুক্তি পাবে তার সবটাই পরিচালক প্রযোজকদের হাতে।

ইতোমধ্যে তরুণ কয়েকজন নির্মাতার সঙ্গে বুবলীর বেশ কয়েকটি সিনেমা নিয়ে প্রাথমিক মিটিং হয়েছে। অনেকগুলোর চিত্রনাট্যও হাতে রয়েছে। সেগুলো চূড়ান্ত হওয়ার পরই জানানো হবে। তাই আপাতত সেসব নিয়ে নায়িকার মুখ খোলা বারণ। তবে নতুন বছরের শুরুতেই বেশ কয়েকটি ভালো কাজের খবর দিতে পারবেন বলেও ইঙ্গিত দিলেন এ চিত্রনায়িকা।