NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
Logo
logo

পশ্চিম তীরে ৩ ফিলিস্তিনিকে হত্যা, দেহ এখনো ইসরায়েলিদের কাছে


খবর   প্রকাশিত:  ২৮ জানুয়ারী, ২০২৫, ০১:২৩ পিএম

পশ্চিম তীরে ৩ ফিলিস্তিনিকে হত্যা, দেহ এখনো ইসরায়েলিদের কাছে

অধিকৃত পশ্চিম তীরে জেনিনের কাছে ইসরায়েলি সামরিক অভিযানে তিন ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

সেনাবাহিনী, পুলিশ ও নিরাপত্তা সংস্থা শিন বেটেরর যৌথ বিবৃতিতে বলা হয়েছে, তিন ফিলিস্তিনি যোদ্ধা কাবাতিয়া গ্রামে গোলাগুলিতে নিহত হয়েছেন। সেখানে সীমান্ত পুলিশ গোপনে একজন ওয়ান্টেড ব্যক্তিকে গ্রেপ্তার করতে গেলে তারা প্রতিরোধ করে।

 

বিবৃতিতে বলা হয়েছে, সন্দেহভাজন রায়েদ হানাইশা যে ভবনে লুকিয়ে ছিলেন, সেখান থেকে ইসরায়েলি বাহিনীর ওপর হামলা হয়। পরে তাকে ও অন্য ‘দুই সশস্ত্র সন্ত্রাসী’কে হত্যা করা হয়। এরপর তারা ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার, ‘দুটি বোমা তৈরির কারখানা ধ্বংস’ করে। তাদের বাহিনী এখনো ওই এলাকায় সক্রিয়।

 

পশ্চিম তীরের ফিলিস্তিনি ও ইসরায়েলি কর্তৃপক্ষের মধ্যে যোগাযোগের জন্য দায়িত্বপ্রাপ্ত অফিসের উদ্ধৃতি দিয়ে স্থানীয় গভর্নর কামাল আবু আল-রুব জানিয়েছেন, ‘তিনজন শহীদের মরদেহ এখনো ইসরায়েলি পক্ষের কাছে রয়েছে, তারা তাদের হত্যা করেছে।’

এ ছাড়া ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জেলা সমন্বয় অফিসও তাদের জেনিন গভর্নরেটের অন্তর্গত ‘কাবাতিয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত তিনজন যুবকের’ বিষয়ে অবহিত করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নিহত তিনজনের বয়স ২৪ থেকে ৩২ বছরের মধ্যে ছিল। তাদের মধ্যে একজন রায়েদ হানাইশা বলেও নিশ্চিত করেছে তারা।

ইসরায়েলি নিরাপত্তা বাহিনী জানিয়েছে, হানাইশা সাম্প্রতিক সময়ে ‘সেনাবাহিনীর বিরুদ্ধে গুলি চালানো ও বোমা হামলায়’ জড়িত ছিলেন।

 

গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে সহিংসতা বেড়ে গেছে, বিশেষ করে উত্তরাঞ্চলে। রামাল্লাভিত্তিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি সেনা বা বসতি স্থাপনকারীদের হাতে অন্তত ৭৭১ ফিলিস্তিনি পশ্চিম তীরে নিহত হয়েছে। পাশাপাশি ইসরায়েলি কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, একই সময়ে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের হামলায় অন্তত ২৪ জন ইসরায়েলি নিহত হয়েছে।

সূত্র : এএফপি