NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

প্রেমের গুঞ্জন, ভিডিওর সেই ব্যক্তিকে প্রকাশ্যে আনলেন পরীমনি!


খবর   প্রকাশিত:  ১৯ নভেম্বর, ২০২৪, ০৮:০২ পিএম

প্রেমের গুঞ্জন, ভিডিওর সেই ব্যক্তিকে প্রকাশ্যে আনলেন পরীমনি!

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনি একবার আবারও প্রেমের সম্পর্কে জড়িয়েছেন— এমনটাই গুঞ্জন হঠাৎ করে। অবশ্য গুঞ্জনের শুরুটা পরীর হাত ধরেই। সোমবার (১৮ নভেম্বর) ভোর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে পরী জানিয়েছেন, ‘হ্যাঁ, আমি আবারো প্রেমে পড়েছি।’ আর অভিনেত্রীর এই পোস্টের পর থেকেই শুরু হয় ব্যাপক আলোচনা।

অনেকেই ধারণা করছেন, পরীমনি নতুন সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছেন। তবে একদিন না যেতেই বিষয়টি ঠাট্টা বলে জানান দিলেন পরীমনি।

 

এর আগে প্রকাশিত ভিডিওতে দেখা গিয়েছিল, গাড়ির জানালায় আধো আলয় আধো আধারে আলিঙ্গনে মেতে উঠেছে দুটি হাত। ক্যাপশনে নায়িকা লিখেছেন, ইয়েস আই অ্যাম ইন লাভ অ্যাগেইন’।

যার বাংলা করলে দাঁড়ায়, ‘হ্যা আমি আবার প্রেমে পড়েছি।’

 

নায়িকার এমন পোস্ট দেখে মন্তব্যের বন্যা বইয়ে দিয়েছিলেন অনুসারীরা। কেউ অভিনন্দন জানিয়েছিলেন। কেউ লিখেছিলেন, ভালোবাসা সুন্দর।

আবার কেউ করেছিলেন সতর্ক। তবে সোমবার রাতে পরীমণি প্রকাশ করেন পুরো ভিডিও। সেখানে দেখা যায় ওই ব্যক্তি পরীমণির নতুন কস্টিউম ডিজাইনার। বিষয়টি যে তামাশা ছিল সেটি উল্লেখ করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ‘প্রাংকটা কি একটু বেশি হলে গেছিলো?’

 

পরীমনির এই পোস্টের পর ধোঁয়াশা কেটেছে অনুরাগীদের। অনেকেই মন্তব্য করে জানিয়েছেন, এরপর সত্যি সত্যি প্রেম করলে মানুষ আর বিশ্বাস করবে না।

 

 

৮ নভেম্বর মুক্তি পেয়েছে পরীমণি অভিনীত ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজ ইমরান নূর। থ্রীলার ঘরনার গল্পে নির্মিত এ সিরিজে একজন অন্তঃসত্ত্বা নারীর ভূমিকায় দেখা গেছে পরীমণিকে। সিরিজটি বানিয়েছেন অনম বিশ্বাস।