NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
Logo
logo

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ২৬ ফিলিস্তিনি, নিখোঁজ ৫৯


খবর   প্রকাশিত:  ১৮ নভেম্বর, ২০২৪, ০৩:৫৫ পিএম

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ২৬ ফিলিস্তিনি, নিখোঁজ ৫৯

গাজা উপত্যকার উত্তরাঞ্চলে একটি ভবনে রবিবার ইসরায়েলি বিমান হামলায় ২৬ জন নিহত হয়েছে, যাদের মধ্যে শিশু ও নারীও রয়েছে। এ ছাড়া অন্তত ৫৯ জন ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে বলে জানা গেছে। অঞ্চলটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় রবিবার ভোরে বেইত লাহিয়ায় একটি পাঁচতলা আবাসিক ভবনে এই হামলা চালানো হয়।

সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে জানান, ধ্বংসস্তূপ থেকে ২৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

 

এ ছাড়া এএফপি প্রকাশিত ছবিতে দেখা গেছে, ধুলায় আচ্ছাদিত লোকজন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে ব্যস্ত, আর মৃতদেহগুলোকে গাধার গাড়িতে করে সরিয়ে নেওয়া হচ্ছে। 

অন্য একটি ছবিতে দেখা যায়, ভবনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আর ধ্বংসস্তূপ থেকে ভাঙা কংক্রিট ও বাঁকানো লোহার টুকরা বেরিয়ে আছে।

কাছেই কাঁথায় মোড়ানো মৃতদেহগুলো পড়ে রয়েছে।  

 

এদিকে ইসরায়েলের এ হামলাকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ‘গণহত্যা চালিয়ে নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর প্রতিশোধমূলক হামলার অংশ’ বলে আখ্যায়িত করেছে।  

এর আগে একই দিনে গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ অন্য একটি ইসরায়েলি বিমান হামলায় চার নারী, তিন শিশুসহ অন্তত ২০ জন নিহত হওয়ার কথা জানিয়েছিল।  

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ১৩ মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত ৪৩ হাজার ৮৪৬ জন নিহত হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। জাতিসংঘও এ পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে বিবেচনা করে। অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলায় এক হাজার ২০৬ জন নিহত হয়, যাদের বেশির ভাগই বেসামরিক বলে ইসরায়েলি সরকারি সূত্রের বরাত দিয়ে এএফপির তৈরি করা একটি তালিকায় জানানো হয়েছে।