NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
Logo
logo

ইসরায়েলি হামলায় লেবাননে ১২ প্যারামেডিক নিহত


খবর   প্রকাশিত:  ১৬ নভেম্বর, ২০২৪, ১০:৫৯ পিএম

ইসরায়েলি হামলায় লেবাননে ১২ প্যারামেডিক নিহত

ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় কমপক্ষে ১২ জন জরুরি স্বাস্থ্যসেবা প্রদানকারীর (প্যারামেডিকের) মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) বালবেক শহরের দক্ষিণে ডৌরিস গ্রামে লেবাননের বেসামরিক প্রতিরক্ষা কেন্দ্র (সিভিল ডিফেন্স সেন্টার) লক্ষ্য করে এ হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

নিহত ওই ১২ জন প্যারামেডিক আহতদের চিকিৎসা দিতে কাজ করছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)-এর প্রধান টেড্রস আধানম ঘেব্রেইয়েসুস ইসরায়েলের লেবাননে সিভিল ডিফেন্স সেন্টারে হামলার জন্য তীব্র নিন্দা জানিয়েছেন।

 

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বার্তায় স্বাস্থ্যসেবার সঙ্গে সরাসরি জড়িত এসব ব্যক্তির নিহত হওয়ার ঘটনায় শোক জানিয়েছেন ঘেব্রেইয়েসুস বলেন, ‘লেবাননের আলবেক জেলা দোউরেস গ্রামের বেসামরিক প্রতিরক্ষাকেন্দ্রে বিমান হামলায় ১২ জন প্যারামেডিক নিহত হয়েছেন। কেন্দ্রটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সংঘাতের সময় স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা এখন ‘নতুন স্বাভাবিক’ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সব জায়গায় এ ধরনের কাজ বন্ধ হওয়া উচিত।

 

এদিকে গত এক দিনে লেবাননে ইসরায়েলি হামলায় আরো অন্তত ৫৯ জন নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে তিন হাজার ৪৪৫ জনে পৌঁছেছে বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল শুক্রবার জানিয়েছে। এ ছাড়া গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। 

অন্যদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ২৮ জন নিহত এবং আরো ১২০ জন আহত হয়েছেন।

অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না।

 

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করে ইসরায়েল। এরপর লেবানন ফিলিস্তিনিদের পক্ষে ইসরায়েলে ব্যাপক হামলা চালিয়ে আসছিল। এর জবাবে মাসখানেকের বেশি সময় ধরে ইসরায়েলি বাহিনী লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে। 

সূত্র : আলজাজিরা