NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
Logo
logo

গত ১ মাসে ইসরায়েলি হামলায় ২০ ত্রাণকর্মী নিহত


খবর   প্রকাশিত:  ১৫ নভেম্বর, ২০২৪, ০১:৩৬ এএম

গত ১ মাসে ইসরায়েলি হামলায় ২০ ত্রাণকর্মী নিহত

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় বহু ত্রাণকর্মীর মৃত্যু হয়েছে। ছিটমহলে কর্মরত দাতব্য সংস্থাগুলোর মতে, গত ১০ অক্টোবর থেকে ১৩ নভেম্বরের মধ্যে গাজায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ২০ জন ত্রাণকর্মী নিহত হয়েছেন। আলজাজিরার লাইভ প্রতিবেদনে এ খবর জানানো হয়। 

একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে, ‘এসব ত্রাণকর্মী তাদের বাড়িতে, বাস্তুচ্যুতশিবিরে এবং জীবন রক্ষাকারী সহায়তা প্রদান করার সময় নিহত হয়েছিলেন।

অনেক ত্রাণকর্মী পরিবারের সদস্য এবং আত্মীয়দের হারিয়েছেন।’ এর মধ্যে অক্সফামের সঙ্গে কাজ করা চারজন প্রকৌশলী এবং আরো বেশ কয়েকজন কর্মীও নিহত হয়েছেন। তারা গত ১৯ অক্টোবর খান ইউনিসের পূর্বে অবস্থিত খুজাতে পানির অবকাঠামো মেরামত করতে যাওয়ার সময় নিহত হন। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর সঙ্গে সমন্বয় থাকা সত্ত্বেও স্পষ্টভাবে চিহ্নিত করে তাদের গাড়িতে হামলা চালানো হয়েছে।

 


 

গত বছরের অক্টোবরে ইসরায়েল তাদের যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ৩০০ জনেরও বেশি ত্রাণকর্মী নিহত হয়েছেন। এটি বিশ্বে কোনো একক সংঘাতে রেকর্ড করা সর্বোচ্চ সংখ্যা। এদিকে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৭১২ জনে পৌঁছেছে বলে বুধবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

সূত্র : আলজাজিরা