NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

মালয়েশিয়ায় ‘দাতুক’ খেতাবধারী বাংলাদেশি গ্রেপ্তার


খবর   প্রকাশিত:  ১৩ নভেম্বর, ২০২৪, ১০:০২ এএম

মালয়েশিয়ায় ‘দাতুক’ খেতাবধারী বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন (এমএসিসি) ‘দাতুক’ খেতাবধারী একজন বাংলাদেশি কম্পানির পরিচালককে গ্রেপ্তার করেছে। তার কাল্পনিক প্রকল্পের জন্য বিদেশি শ্রমিক কোটার আবেদনসংক্রান্ত ভুয়া তথ্য জমা দেওয়ার সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ১১ লাখ রিঙ্গিত মূল্যের ওই কোটায় মানবসম্পদ মন্ত্রণালয়ের অনুমোদনের প্রয়োজন ছিল।

সেলাঙ্গর রাজ্যের এমএসিসির একটি সূত্র অনুযায়ী, গ্রেপ্তারকৃত ব্যক্তির বয়স ৪০ বছরের কাছাকাছি।

তিনি স্থানীয় সময় সোমবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে সেলাঙ্গর এমএসিসি অফিসে তার বিবৃতি দেওয়ার জন্য উপস্থিত হওয়ার পর গ্রেপ্তার হন। তিনি ৬০০ জন শ্রমিকের জন্য দুটি কোটার আবেদন করেছিলেন। প্রতিটি আবেদনে উল্লেখযোগ্য পরিমাণে শুল্ক পরিশোধের তথ্যও ছিল।

 

সূত্র বলেছে, ‘অভিযুক্ত ব্যক্তি ২০২৩ সালে এই অপরাধটি করেছেন।

সেই সময় তিনি কম্পানির পক্ষ থেকে ৬০০ বিদেশি শ্রমিকের জন্য দুটি কোটার আবেদন জমা দেন। কিন্তু যে প্রকল্পের জন্য শ্রমিক সরবরাহের আবেদন করা হয়েছিল, বাস্তবে তার অস্তিত্বই ছিল না।’

 

গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ১৭ নভেম্বর পর্যন্ত ছয় দিনের রিমান্ডে পাঠানো হয়েছে জানিয়ে সূত্রটি মঙ্গলবার বলেছে, ‘দুটি আবেদনের মধ্যে সাড়ে ছয় লাখ রিঙ্গিত ও চার লাখ ৬০ হাজার রিঙ্গিত শুল্ক পরিশোধের তথ্য অন্তর্ভুক্ত ছিল।’

সেলাঙ্গর এমএসিসির পরিচালক দাতুক ইলিয়াস সেলিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মামলাটি ২০০৯ সালের এমএসিসি আইনের ১৮ ধারা অনুযায়ী তদন্ত করা হচ্ছে।

 

উল্লেখ্য, ‘দাতুক’ মালয়েশিয়ায় একটি সম্মানসূচক উপাধি, যা গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রদান করা হয়।

সূত্র : বারনামা, মালয় মেইল, ফ্রি মালয়েশিয়া টুডে