NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

ভেন্যু বদলে অনুষ্ঠিত হচ্ছে ‘ঢাকা রেট্রো’ কনসার্ট


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৪:৪৭ এএম

ভেন্যু বদলে অনুষ্ঠিত হচ্ছে ‘ঢাকা রেট্রো’ কনসার্ট

ব্যান্ডপ্রেমীদের জন্য লোভনীয় আয়োজন ‘ঢাকা রেট্রো’ কনসার্ট। কারণ এতে পারফরম করবে গত শতকের নব্বইয়ের দশক মাতানো চার ব্যান্ড ‘মাইলস’, ‘নগরবাউল’, ‘আর্ক’ ও ‘দলছুট’। ১৮ অক্টোবর ঢাকা অ্যারেনায় কনসার্টটি হওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে স্থগিত করে আয়োজক ব্লু ব্রিক কমিউনিকেশনস। সপ্তাহ তিনেক পর ভেন্যু বদলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ কনসার্ট।

 

১৫ নভেম্বর ঢাকার সেনা প্রাঙ্গণে বসবে গানের এ আসর। এতে চারটি ব্যান্ড ছাড়াও পারফরম করবেন জনপ্রিয় গিটারিস্ট অনি হাসান। এ ছাড়া থাকছে রক কিংবদন্তি আইয়ুব বাচ্চুর স্মরণে একটি ট্রিবিউট পরিবেশনা। শো শুরু হবে বিকেল ৫টায়।

 


 

কনসার্টের বেশির ভাগ টিকিট আগেই কেটে রেখেছে দর্শক। তবে যারা এখনো আগ্রহী তারা চাইলে গেটসেটরক-এ প্রবেশ করে টিকিট সংগ্রহ করতে পারবে। দাম পড়বে দুই হাজার ৪০০ [ভিআইপি] ও এক হাজার ৪০০ [সাধারণ]।