NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

শুটিংয়ে আহত হয়েছেন শাকিব খান


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৪:৪৭ এএম

শুটিংয়ে আহত হয়েছেন শাকিব খান

দেশের চলচ্চিত্র তারকা শাকিব খান আহত হয়েছেন। ভারতের মুম্বাইয়ে ‘বরবাদ’ ছবির শুটিং চলাকালে তিনি আহত হন বলে জানা গেছে। তবে আহত হলেও গতকাল মধ্যরাত অবধি শুটিং চালিয়ে যান তিনি।

জানা গেছে, ফ্লোরের একটি দরজায় ধাক্কা লেগে প্রচণ্ড আঘাত পান শাকিব খান।

চোখের ঠিক ওপরে এই আঘাত লেগেছে বলে বিষয়টি নিশ্চিত করেছে সিনেমাটির পরিচালক মেহেদী হাসান।

 

পরিচালক জানান, শাকিব খানকে দ্রুত মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে সিটি স্ক্যান করানো হয়। চিকিৎসক জানান, আপাতত ভয়ের কোনো কারণ নেই।

তবে ব্যথানাশক ওষুধ দিয়েছেন।

 

ঘটনার বিবরণ দিয়ে নির্মাতা গণমাধ্যমকে বলেন, ‘আমাদের একটি দৃশ্য ছিল—দরজা খুলে বের হয়ে যাবেন শাকিব ভাই। সেভাবেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়। হঠাৎ সেই দরজা খুলতে গিয়ে শাকিব ভাইয়ের কপালে আঘাত লাগে।

এতে ভ্রুর কিছু অংশ কেটে যায়। আঘাতের সঙ্গে সঙ্গে আমরা শুটিং বন্ধ করে দিই। পাশেই একটি হাসপাতাল ছিল, সেখানে ছুটে যাই। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করাই। চিকিৎসক আমাদের আশ্বস্ত করেন, ভয়ের কিছু নেই।
প্রয়োজনীয় সব ওষুধ দিয়েছেন।’

 

জানা যায়, ট্রিটমেন্টের পরেই আবার ফ্লোরে ফিরেছেন শাকিব খান। সন্ধ্যায় ফেরার পর সেদিন রাত ১২টা পর্যন্ত শুটিং করেন তিনি।

 ‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন ‘প্রিয়তমা’ ছবির আলোচিত নায়িকা ইধিকা পাল। অ্যাকশন ও রোমান্টিক ধাঁচের এই সিনেমা আগামী বছরের ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।