NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
Logo
logo

ট্রাম্প ও ফিলিস্তিনি প্রেসিডেন্টের ফোনালাপ


খবর   প্রকাশিত:  ০৫ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:১৯ পিএম

ট্রাম্প ও ফিলিস্তিনি প্রেসিডেন্টের ফোনালাপ

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফোনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন। স্থানীয় সময় গতকাল শুক্রবার ফিলিস্তিনি বার্তা সংস্থা এই খবর জানিয়েছে। 

২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পরে মধ্যপ্রাচ্যের সংঘর্ষের মধ্যেই নির্বাচনে ট্রাম্পের বিজয় আসে।

বিজয়ের জন্য অভিনন্দন জানিয়ে আব্বাস ‘আন্তর্জাতিক বৈধতার ওপর ভিত্তি করে ন্যায় এবং শান্তি অর্জনের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত’ বলে তার কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে। এতে বলা হয়, ট্রাম্প আব্বাসকে আশ্বস্ত করেছেন যে তিনি ‘যুদ্ধ শেষ’ করতে কাজ করবেন।

 

প্রেসিডেন্ট ট্রাম্পও বলেন, ‘তিনি যুদ্ধ বন্ধ করার জন্য কাজ করবেন ও এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রেসিডেন্ট আব্বাস, এই অঞ্চল ও বিশ্বের সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কাজ করার জন্য তারা প্রস্তুত।’  ট্রাম্প তার নির্বাচনী প্রচারে ইউক্রেনের মতো মধ্যপ্রাচ্যে ‘শান্তি’ ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

তবে তিনি ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী মিত্র হিসেবে তাদের অবস্থানও তুলে ধরেছিলেন। 

 

উল্লেখ্য, চলতি সপ্তাহে কমলা হ্যারিসকে পরাজিত করে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন ট্রাম্প। হোয়াইট হাউসে তার দ্বিতীয় মেয়াদে সফল হওয়ার জন্য শুভ কামনা জানিয়েছেন আব্বাস।

সূত্র : রয়টার্স