NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

যে কঠিন রোগে ভুগছেন ‘দঙ্গল’ অভিনেত্রী ফাতিমা


খবর   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৪, ১০:৪৩ এএম

যে কঠিন রোগে ভুগছেন ‘দঙ্গল’ অভিনেত্রী ফাতিমা

কঠিন রোগে আক্রান্ত বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ। সম্প্রতি নিজেই নিজের এই ব্যাধি নিয়ে মুখ খুলেছেন ফতিমা। জানিয়েছেন, নিজের এই রোগের বিষয়ে তিনি শুরুতে কাউকে জানাননি। তবে এখন মুখ খুলছেন।

ফাতিমা সানা শেখ জানিয়েছেন, (এপিলেপসি) অর্থাৎ মৃগী রোগে আক্রান্ত তিনি।

 

নিজের রোগ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘দঙ্গল-এর শুটিংয়ের সময়ই আমার প্রথম মৃগী রোগটি ধরা পড়ে। তবে প্রথমে আমি এটাকে কিছুতেই মানতে পারছিলাম না। আমি স্বীকার করতেই রাজি ছিলাম না যে আমার এই স্নায়বিক ব্যাধি রয়েছে, তাই আমি কোনো ওষুধও খাইনি।

খুব ভয়ে ছিলাম যদি লোকজনের সামনে খিঁচুনি শুরু হয়, যেটা কি না এই রোগের অন্যতম একটা লক্ষ্মণ। মৃগী রোগীদের অনেক কলঙ্কের ভাগীদার হতে হয়, লোকেরা মনে করে আপনি হয়তো মাদকাসক্ত, মনোযোগ পেতে চাইছেন, অথবা ভোগ করছেন। অনেকেই এই রোগে আক্রান্তদের এড়িয়ে যেতে চান।’

 

অনেকে মনে করেন, জুতোর গন্ধ শুঁকিয়ে হয়তো আক্রান্ত রোগীর সংজ্ঞা ফেরানো সম্ভব।

এক অনুরাগীর এই প্রশ্নে ফাতিমা বলেন, ‘এটা একেবারেই প্রচলিত ধারণা। তবে আমার ওপর একবার পরিবারের লোকেরা এই টোটকা প্রয়োগ করেছিলেন। বিশ্বাস করুন, কখনো কারো সঙ্গে এমন করবেন না।’ 

 

যদিও নিজের এই অসুস্থতার পর থেকে যেকোনো সিনেমার অনুষ্ঠান বা পার্টিতে যাওয়া বন্ধ করে দিয়েছেন অভিনেত্রী। তার কথায়, ‘এটা সপ্তাহে অন্তত দুইবার হয়।

তখন চোখের সামনে আলো হয়ে যায়। মস্তিষ্কে একটা অদ্ভুত পরিবর্তন আসে, যা শরীরের ওপর প্রভাব ফেলে। তাই কোথাও যেতে ভয় লাগে।’

 

শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন ফাতিমা। তার পর ‘দঙ্গল’ সিনেমার মাধ্যমে বলিউডে তার অভিষেক হয়। একাধিক সিনেমা ও কয়েকটি সিরিজেও কাজ করেছেন ফাতিমা। তবে সবচেয়ে বেশি চর্চা হয় তার ও আমির খানের সম্পর্ক নিয়ে। কিরণ রাও এবং আমিরের বিবাহবিচ্ছেদের কারণ হিসেবে অনেকেই আঙুল তোলেন ফাতিমার দিকে। শোনা যায় ‘দঙ্গল’ সিনেমার সেটেই নাকি একে অপরের কাছে আসেন তারা।