NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

মারাত্মক প্রাকৃতিক দুর্যোগে স্পেনে মৃতের সংখ্যা বেড়ে ২০৫


খবর   প্রকাশিত:  ০২ নভেম্বর, ২০২৪, ০৬:১৪ পিএম

মারাত্মক প্রাকৃতিক দুর্যোগে স্পেনে মৃতের সংখ্যা বেড়ে ২০৫

স্পেনে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ২০০ পেরিয়ে গেছে। ঘটনাটি স্পেনের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে মারাত্মক প্রাকৃতিক দুর্যোগের সূত্রপাত করেছে। দেশটির দক্ষিণের অঞ্চলগুলো শুক্রবারও ভারি বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে উদ্ধার প্রচেষ্টা আরো জটিল হয়ে উঠেছে।

 

 

শুক্রবার (১ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্টিগ্রেটেড অপারেশনাল কো-অর্ডিনেশন সেন্টার (সিইসিওপি) জানিয়েছে, ভ্যালেন্সিয়াজুড়ে এ পর্যন্ত মোট ২০২ জনের মৃতদেহ উদ্ধার করা করা হয়েছে এবং এই সংখ্যা আরো বাড়বে। এদিকে কাস্টিলা লা মাঞ্চা অঞ্চলে দুজন এবং আন্দালুসিয়ায় আরো একজন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে বন্যায় মোট ২০৫ জনের প্রাণহানির কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

হ

দুর্যোগ সমন্বয় কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে আঞ্চলিক সভাপতি কার্লোস মাজন বলেছেন, ‘ভ্যালেন্সিয়া অঞ্চলটি বন্যায় সবচেয়ে খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সেখানে ২০২ জন মারা গেছে। প্রতিবেশী অঞ্চলে আরো তিনজন মারা গেছে।’ কর্তৃপক্ষের মতে, নিশ্চিত মৃত্যুর মোট সংখ্যা ২০৫-এ এসে দাঁড়িয়েছে। উদ্ধারকর্মীরা কাদা এবং ধ্বংসাবশেষে আবদ্ধ শহরগুলোর মধ্যে খননকাজ চালিয়ে যাচ্ছেন।
ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘সব কিছু ধ্বংস হয়ে গেছে। দোকান, সুপার মার্কেট, স্কুল, গাড়ি সব শেষ।’  


 

গত বৃহস্পতিবার এবং গতকাল শুক্রবারের শেষের দিকে অন্যান্য দক্ষিণাঞ্চলেও বৃষ্টি শুরু হয়। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভারি বৃষ্টির মধ্যেও বাসিন্দারা হ্যালোইন উদযাপন করেছে।

তবে কর্তৃপক্ষ লোকেদের বাড়িতে থাকার আহ্বান  জানিয়েছে এবং শুক্রবার সব ধরনের উদযাপন এড়াতে বলেছে। বন্যার ঝুঁকির জন্য এ সতর্কবার্তা দেওয়া হয়েছে। ১৯৭০ এর দশকের পর এটিই ইউরোপে সবচেয়ে প্রাণঘাতী বন্যা। ১৯৭০ সালে রোমানিয়ায় বন্যায় ২০৯ জনের মৃত্যু হয়েছিল।

 

াগত মঙ্গলবার (২৯ অক্টোবর) আট ঘণ্টা ধরে প্রবল বর্ষণের জেরে বন্যা শুরু হয় ভ্যালেন্সিয়ায়। স্পেনের আবহাওয়াবিদরা বলেছেন, সাধারণত এক বছরে স্পেনজুড়ে যে পরিমাণ বৃষ্টি হয়, তার সমপরিমাণ বর্ষণ ভ্যালেন্সিয়ায় হয়েছে মঙ্গলবার আট ঘণ্টায়।