NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

ইসরায়েলি বর্বর হামলায় গাজা ও লেবাননজুড়ে নিহত ১৪০


খবর   প্রকাশিত:  ০২ নভেম্বর, ২০২৪, ০১:১৭ এএম

ইসরায়েলি বর্বর হামলায় গাজা ও লেবাননজুড়ে নিহত ১৪০

গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৯৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে লেবাননেও ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় আরো ৪৫ লেবানিজ নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৬ স্বাস্থ্যকর্মীও রয়েছেন। শুক্রবার (১ নভেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

 

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় নিহতের মোট সংখ্যা ৪৩ হাজার ২০০ ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার ভোর থেকে উত্তর গাজাজুড়ে একাধিক বিমান হামলায় অন্তত ৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ভূখণ্ডজুড়ে অন্যান্য স্থানে আরো অন্তত ২০ জন নিহত হয়েছে। ওয়াফা রিপোর্ট করেছে, ৪৭ জনের মৃতদেহ দেইর এল-বালার আল-আকসা শহীদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

গাজার উত্তরে একটি হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

হামলায় চিকিৎসা সরবরাহে আগুন ধরে যায় বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। চিকিৎসা সূত্র আলজাজিরাকে জানায়, বৃহস্পতিবারের হামলায় নিহতদের বেশির ভাগই উত্তর গাজার বেসামরিক নাগরিক।

 

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ইসরায়েলি সেনাবাহিনীর মধ্য গাজার দেইর এল-বালাহ, নুসিরাত শরণার্থী শিবির এবং আজ-জাওয়াইদা এলাকায় গোলাবর্ষণে বেশে কয়েক জন আহত হয়েছে, যা শুক্রবার পর্যন্ত অব্যাহত ছিল। নিহতদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।

 

 

২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে। লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গত বছরের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২ হাজার ৮৬৫ জন নিহত এবং ১৩ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে। 

সূত্র : আলজাজিরা