NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

রাশিয়ায় গুগলের বিরুদ্ধে ‘অবিশ্বাস্য’ জরিমানা, যা বলল ক্রেমলিন


খবর   প্রকাশিত:  ০১ নভেম্বর, ২০২৪, ০৯:০৩ এএম

রাশিয়ায় গুগলের বিরুদ্ধে ‘অবিশ্বাস্য’ জরিমানা, যা বলল ক্রেমলিন

ক্রেমলিন বৃহস্পতিবার বলেছে, গুগলের ওপর রাশিয়ার আরোপিত বিশাল জরিমানা মূলত প্রতীকী। ইন্টারনেট জায়ান্টকে রুশ ইউটিউব চ্যানেলের ওপর থেকে নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করতে উৎসাহিত করতে এ জরিমানা আরোপ করা হয়েছে।

আরবিকের খবর অনুযায়ী, রাশিয়ায় গুগলের বিরুদ্ধে আরোপ করা মোট জরিমানা দুই আনডেসিলিয়ন রুবলে পৌঁছেছে, যা বিশ্বের সব অর্থকে একত্র করলে যে পরিমাণ দাঁড়াবে তার তুলনায়ও অনেক বেশি। দুই (২) অঙ্কের পর ৩৬টি শূন্য বসালে দুই ডেসিলিয়ন সংখ্যাটি দাঁড়ায়।

 

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ সংবাদ সংস্থাগুলোকে বলেন, ‘আমি এই সংখ্যা উচ্চারণ করতে পারি না, কিন্তু এটি সম্ভবত প্রতীকী অর্থে আরোপ করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমাদের সম্প্রচারকদের কার্যকলাপ গুগলের সীমাবদ্ধ করা উচিত নয়, কিন্তু তারা তা করে। এটি (জরিমানা) গুগলের ব্যবস্থাপনার জন্য একটি সতর্কতা হওয়া উচিত, তারা এই পরিস্থিতির প্রতি মনোযোগ দিক ও সংশোধন করুক।’

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে মস্কোর হামলা শুরু হওয়ার পর থেকে রাশিয়া সামাজিক মিডিয়া কম্পানিগুলোর বিরুদ্ধে বিশাল জরিমানা আরোপ করেছে, যাদের বিরুদ্ধে ক্রেমলিনবিরোধী বা ইউক্রেনপন্থী বিষয়বস্তু প্রচার করার অভিযোগ রয়েছে।

 

রাশিয়ায় ইউটিউব এখনো ব্যবহার করা যায়। তবে কর্তৃপক্ষ বারবার প্ল্যাটফরমটি অফলাইনে নেওয়ার হুমকি দিয়েছে। কারণ সেখানে রাষ্ট্র মালিকানাধীন রুশ বিষয়বস্তু নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে মস্কোর দাবিগুলো বাস্তবায়নে বাধ্য করার চেষ্টা হিসেবে রুশ আদালত বারবার ইউটিউবের মালিক প্রযুক্তি জায়ান্ট গুগলকে জরিমানা করেছেন।

গুগল এসব জরিমানা পরিশোধে ব্যর্থ হওয়ায় জরিমানার অঙ্ক বহুগুণে বেড়েছে।

 

সূত্র : এএফপি