NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

বিয়ে করলেন অভিনেত্রী সুজানা


খবর   প্রকাশিত:  ৩০ অক্টোবর, ২০২৪, ০৮:১৬ এএম

বিয়ে করলেন অভিনেত্রী সুজানা

বিয়ে করলেন মডেল সুজানা জাফর। তার বরের নাম জায়াদ সাইফ। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি, সেখানে কেকের ওপর লেখা, ‘হ্যাপি ম্যারিড লাইফ, সুজানা অ্যান্ড জায়াদ।’ ওই ভিডিওতে এক ঝলক দেখা গেছে সুজানার স্বামীকেও।

ওই ভিডিওর মন্তব্যর ঘরে অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন। সেসব মন্তব্যের জবাবও দিয়েছেন এই মডেল ও অভিনেত্রী। বিস্তারিত জানতে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

বছরের বেশিভাগ সময় দেশের বাইরে কাটে সুজানার। বাংলাদেশের পাশাপাশি তিনি আরব আমিরাতেরও নাগরিক। সর্বশেষ জানা যায়, ফ্যাশন হাউজের ব্যবসা নিয়েই সময় কাটছে এই মডেলের। তার হাউজের বেশির ভাগ জিনিস তিনি দুবাই থেকে নিয়ে আসেন। পাশাপাশি নিজেও ডিজাইন করেন। সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, নিছক নিজের ভালোলাগা থেকেই পোশাক ডিজাইন করছেন তিনি।

 

প্রসঙ্গত, ২০০৬ সালে ঢাকার একটি বায়িং হাউসের কর্মকর্তা ফয়সাল আহমেদকে প্রথম বিয়ে করেছিলেন সুজানা। তার প্রথম বিয়ে টিকেছিল মাত্র চার মাস। এরপর জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খানের ভালোবাসায় সাড়া দিয়ে ২০১৪ সালের আগস্টে তাকে বিয়ে করেন। চার বছর প্রেমের পর সংসার শুরু করার মাস তিনেকের মাথায় তাদের মনোমালিন্য শুরু হয়। আট মাসের মাথায় তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।

 

হৃদয় খানের সঙ্গে বিচ্ছেদের পর বিনোদন অঙ্গনকে বিদায় জানান সুজানা। সেসময় ব্যবসা ও ধর্মকর্মে মনযোগ দিয়েছিলেন তিনি। নতুন করে আবারও তার বিয়ের খবর পাওয়া গেল সামাজিক মাধ্যম মারফত।