NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ১৬, ২০২৬ | ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, অংশ নেবেন যেসব কর্মসূচিতে মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার অচলাবস্থা কাটেনি, ট্রাম্প-শি বৈঠকের পর ইউরোপীয় শেয়ারবাজারে বড় পতন বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে মঞ্চ মাতাবেন শাকিরা-ম্যাডোনা-বিটিএস সিনেটর বার্নি স্যান্ডার্স-এর সমর্থন পেলেন শামসুল হক জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক সই ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি চীনও সমর্থন করে না, দাবি ট্রাম্পের মুখ্যমন্ত্রী বিজয়ের ডাকে সাড়া দিলেন ব্যবসায়ীরা
Logo
logo

এবার লাটভিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া


খবর   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৪, ০৩:১৫ এএম

>
এবার লাটভিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই এবার লাটভিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। শনিবার (৩০ জুলাই) রাশিয়ার বৃহত্তম গ্যাস কোম্পানি গ্যাজপ্রম বাল্টিক এই দেশটিতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়।

গ্যাস আমদানির শর্ত ভঙ্গ করায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করেছে রুশ এই গ্যাস কোম্পানি। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, গ্যাস আমদানির শর্ত ভঙ্গ করায় সরবরাহ বন্ধের এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে লাটভিয়া ঠিক শর্ত ভঙ্গ করেছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি সংস্থাটি।

লাটভিয়া প্রাকৃতিক গ্যাস আমদানির জন্য প্রতিবেশী রাশিয়ার ওপর নির্ভর করে থাকে। তবে বাল্টিক এই দেশটির সরকার বলছে, গ্যাস সরবরাহ বন্ধ করার বিষয়ে গ্যাজপ্রমের নেওয়া এই পদক্ষেপ (দেশে) বড় প্রভাব ফেলবে বলে তারা মনে করে না।

এর আগে চলতি সপ্তাহে ইউরোপীয় পার্লামেন্ট রাশিয়ার ওপর একটি নিষেধাজ্ঞা জারি করে। এতে বলা হয়, ২০২৩ সালের জানুয়ারি হতে রাশিয়া থেকে গ্যাস কেনা বন্ধ করবে লাটভিয়া।

রাশিয়ার সামরিক বাহিনীর ইউক্রেনে অভিযান চালানোর পর ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং রাশিয়া থেকে গ্যাস আমদানি পুরোপুরি বন্ধ করে দেওয়ার পথ খুঁজছে।

বিদ্যমান বাস্তবতায় রাশিয়া অবশ্য ইউরোপীয় দেশগুলোকে গ্যাসের দাম রুশ মুদ্রা রুবলে পরিশোধ করার জন্য চাপ প্রয়োগ করছে। মার্কিন সরকার ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বৈদেশিক সম্পদ আটকের পর জবাবে মস্কো ইউরোপের দেশগুলোকে রুবলে বিল পরিশোধ করতে বলে আসছে।

উল্লেখ্য, তেল-গ্যাস-কয়লাসহ সবপ্রকার জ্বালানির জন্য ইউরোপ ব্যাপকভাবে নির্ভরশীল রাশিয়ার ওপর। ইউরোপের মোট চাহিদার ৩০ শতাংশেরও বেশি গ্যাস আসে রাশিয়া থেকে।

গত ফেব্রুয়ারির শেষ দিকে রুশ বাহিনী ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর রাশিয়ার ওপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করতে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়ার তেল ও কয়লার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়।

গ্যাসের ওপর নিষেধাজ্ঞা জারি না করা হলেও ইইউ নেতারা বলেছিলেন, রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরতা কমিয়ে আনতে চান তারা।