NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

ফরাসি চীন সুসম্পর্ক বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য সহায়ক


আন্তর্জাতিক: প্রকাশিত:  ২৩ অক্টোবর, ২০২৪, ০১:৫৫ পিএম

ফরাসি চীন সুসম্পর্ক বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য সহায়ক

 

 

চীনের কমিউনিস্ট পার্টি বা সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ২১ অক্টোবর বেইজিংয়ে ফরাসি সাংবিধানিক কমিটির চেয়ারম্যান এবং প্রাক্তন প্রধানমন্ত্রী লাউরেন্ট ফ্যাবিউসের সাথে সাক্ষাৎ করেন।


ওয়াং ই বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং এ বছর ফ্রান্সে ঐতিহাসিক সফর করেছেন এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উদযাপন করেছেন, যা নতুন পরিস্থিতিতে চীন-ফ্রান্স এবং চীন-ইইউ সম্পর্কের উন্নয়নে কৌশলগত দিকনির্দেশনা দিয়েছে। 


চীন এবং ফ্রান্স উভয়ই যে স্বাধীনতায় বিশ্বাসী, তা বিশ্বের সাধারণ প্রবণতার বহুমুখীতার দিকে অগ্রসর হওয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য সহায়ক হয়েছে।
ওয়াং ই উল্লেখ করেছেন যে, চীন-ইইউ অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্কের কিছু বিরোধ উভয়পক্ষের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ইইউ সামগ্রিক এবং দীর্ঘমেয়াদী স্বার্থ থেকে বিবেচনা করে চীনের সাথে আলোচনা ও পরামর্শের মাধ্যমে নিজ নিজ উদ্বেগের সমাধান খুঁজে বের করবে বলে তিনি আশা ব্যক্ত করেন।


ফ্যাবিউস বলেছেন যে, স্বাধীনতা মেনে চলা এবং ফ্রান্স-চীন বন্ধুত্ব বজায় রাখা বরাবরই ফরাসি কূটনৈতিক ঐতিহ্য। ফ্রান্স সবসময় অন্যদের ওপর কিছু চাপিয়ে দেওয়ার বিরোধিতা করে আসছে এবং আলোচনা ও পরামর্শের মাধ্যমে উপযুক্ত সমাধানের পক্ষে।
উভয় পক্ষ ইউক্রেন সংকট এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলার বিষয় নিয়েও মতবিনিময় করেছে।


সূত্র:লিলি-হাশিম-তুহিনা,চায়না মিডিয়া গ্রুপ।