NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

‘ভুল ভুলাইয়া ৩’ আসছে বাংলাদেশেও


খবর   প্রকাশিত:  ২৩ অক্টোবর, ২০২৪, ০১:৪০ পিএম

‘ভুল ভুলাইয়া ৩’ আসছে বাংলাদেশেও

এ বছর দীপাবলি উৎসবে ভারতে দুটি বিগ বাজেটের বহুল প্রতীক্ষিত সিনেমা। একটি ‘ভুল ভুলাইয়া ৩’, অপরটি ‘সিংহাম এগেইন।’ দুটি সিনেমা ঘিরেই দর্শক আগ্রহ তুঙ্গে। ভারতের পাশাপাশি বাংলাদেশেও দর্শক রয়েছে এই দুটি ফ্র্যাঞ্চাইজির।

তাই দেশি দর্শকদের জন্য সুখবর এলো আরেকবার। ১ নভেম্বর ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশে হিন্দি ছবি ‘ভুল ভুলাইয়া ৩’ মুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে।

 

সাফটা চুক্তির মাধ্যমে সিনেমাটি বাংলাদেশে আমদানির চেষ্টা করছে ‘দ্য অভি কথাচিত্র’। বাংলাদেশের ‘রাত জাগা ফুল’ (২০২১)-এর বিনিময়ে ‘ভুল ভুলাইয়া ৩’ আনতে যাচ্ছে তারা।

 

দ্য অভি কথাচিত্রের কর্ণধার অভি বলেন, ‘সরকারি যাবতীয় নীতিমালা মেনেই আমরা ছবিটি আমদানি করছি। এরই মধ্যে তথ্য মন্ত্রণালয়ে আবেদন করেছি। সব ঠিক থাকলে এ সপ্তাহেই অনুমতি পাব। অনেক দিন ধরে বাংলাদেশে বড় কোনো ছবি মুক্তি পাচ্ছে না।

এর ফলে হল মালিকরা বিপাকে আছেন। হলে দর্শক ধরে রাখতে পারছেন না তারা। আশা করছি, এই ছবি দেখতে দর্শক হলে আসবে।’

 

আনিস বাজমির ‘ভুল ভুলাইয়া ৩’-এ অভিনয় করেছেন কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত, তৃপ্তি দিমরি, রাজেশ শর্মা প্রমুখ। এই হরর ফ্র্যাঞ্চাইজির আগের দুটি কিস্তি বক্স অফিসে দারুণ সাফল্য পায়।