NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

যুক্তরাষ্ট্রের জর্জিয়া উপকূলে ফেরিঘাট ধসে নিহত ৭


খবর   প্রকাশিত:  ২১ অক্টোবর, ২০২৪, ০৬:১০ পিএম

যুক্তরাষ্ট্রের  জর্জিয়া উপকূলে ফেরিঘাট ধসে নিহত ৭

যুক্তরাষ্ট্রের জর্জিয়া উপকূলে ফেরিরঘাটের একটি অংশ ধসে পড়েছে। এতে অন্তত সাতজন নিহত এবং অন্তত ২০ জন আটলান্টিক মহাসাগরে ছিটকে পড়েছে। নিখোঁজদের সন্ধানে মার্কিন কোস্ট গার্ড রাতভর তল্লাশি চালায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় শনিবারের এই দুর্ঘটনার সময় সেখানে শরতের উৎসবে অংশ নিতে বহু মানুষ জড়ো হয়েছিল।

 

এই দুর্ঘটনা ঘটে সাপেলো দ্বীপে, যেখানে গুল্লা গিচি সম্প্রদায়ের ক্ষুদ্র একটি গোষ্ঠী তাদের ঐতিহ্য উদযাপনে মিলিত হয়েছিল। সম্প্রদায়টি আফ্রিকান দাসদের বংশধর। এটি একটি বার্ষিক অনুষ্ঠান, যা হগ হামক নামে পরিচিত দ্বীপের ক্ষুদ্র সম্প্রদায়কে কেন্দ্র করে আয়োজন করা হয়।

সেখানে কয়েক ডজন কৃষ্ণাঙ্গ বাসিন্দা বসবাস করে।

 

জর্জিয়া প্রাকৃতিক সম্পদ বিভাগের মুখপাত্র টাইলার জোনস বলেন, দুর্ঘটনার সময় ঘাটটি ফেরির জন্য অপেক্ষমাণ মানুষে পূর্ণ ছিল। এই বিভাগটিদ্বীপ ও মূল ভূখণ্ডের মধ্যে যাতায়াতের মাধ্যম ফেরি ও ঘাট পরিচালনা করে। সাপেলো দ্বীপটি সাভানা শহর থেকে প্রায় ৯৭ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এবং শুধু নৌকায় করে সেখানে পৌঁছনো যায়।

 

জোনস জানান, আটজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যাদের মধ্যে অন্তত ছয়জনের অবস্থা গুরুতর। পাশাপাশি তিনি বলেন, ‘আমরা ও অন্যান্য সংস্থা বেঁচে যাওয়া ব্যক্তিদের সন্ধানে কাজ করছি।’

এদিকে প্রকৌশলী ও নির্মাণ বিশেষজ্ঞদের একটি দল রবিবার ঘটনাস্থলে পৌঁছবে এবং কেন ঘাটটি ধসে পড়েছে তা তদন্ত শুরু করবে বলে জানানো হয়েছে। জোনস জানিয়েছেন, কোনো নৌকা বা অন্য কিছুর সঙ্গে ঘাটের সংঘর্ষ হয়নি। হঠাৎ করেই সেটি ভেঙে পড়েছে।

তারা এখনো এর কারণ জানেন না।

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য শোক প্রকাশ করেছেন। প্রয়োজনে স্থানীয় কর্তৃপক্ষকে ফেডারেল সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন তারা।

সূত্র : আলজাজিরা