NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

ড্রোন হামলার চরম মূল্য দিতে হবে : নেতানিয়াহু


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৩:২১ এএম

ড্রোন হামলার চরম মূল্য দিতে হবে : নেতানিয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। উত্তর ইসরায়েলের সিজারিয়া শহরে চালানো হয় এ হামলা। হামলার কয়েক ঘণ্টা পর এ নিয়ে একটি বিবৃতি দিয়েছেন নেতানিয়াহু। 

এতে তিনি বলেন, ‘আমাকে এবং আমার স্ত্রীকে হত্যা করতে ইরানের প্রতিনিধি হিজবুল্লাহ যে প্রচেষ্টা চালিয়েছে তা তাদের বড় ধরনের ভুল।

ইরান এবং তাদের প্রতিনিধি এবং তাদের মিত্রদের কিউ ইসরায়েলের কোনো নাগরিকের ক্ষতি করার চেষ্টা করলে তাকে চড়া মূল্য দিতে হবে।’

 


 

নেতানিয়াহুকে হত্যার চেষ্টায় চালানো ওই হামলার ঘটনায় ইরানকেই দায়ী করছে ইসরায়েল। এই হামলার কঠিন জবাব দেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

গতকাল শনিবার (১৯ অক্টোবর) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ।

তেল আবিবের সিজারিয়ায় অবস্থিত তার বাসভবনে এই হামলা চালানো হয়। নেতানিয়াহুর কার্যালয় থেকেও এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

 

কার্যালয় থেকে বলা হয়, তেল আবিবের উত্তরাঞ্চলে অবস্থিত তার বাসভবনে হিজবুল্লাহর একটি ড্রোন আঘাত হানে। তবে ওই হামলার সময় নেতানিয়াহু বা তার পরিবারের কেউ সেখানে উপস্থিত ছিলেন না।

এই হামলার ঘটনায় কেউ হতাহতও হয়নি বলেও জানানো হয়েছে।

 


 

এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, লেবানন থেকে একটি ড্রোন ইসরায়েলের কেন্দ্রের একটি ভবনে আঘাত হেনেছে। নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, সিজারিয়ায় প্রধানমন্ত্রীর বাসভবনে একটি ইউএভি (মানবহীন আকাশযান) আঘাত হেনেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গতকাল শনিবার লেবানন থেকে তিনটি ড্রোন ইসরায়েলে আঘাত হেনেছে। এর মধ্যে দুটি ড্রোন ভূপাতিত করা সম্ভব হয়েছে।

 

 

সূত্র : আলজাজিরা