NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

বাংলাদেশে আসা প্রসঙ্গে যা বললেন আতিফ আসলাম


খবর   প্রকাশিত:  ১২ মার্চ, ২০২৫, ০৯:১১ এএম

বাংলাদেশে আসা প্রসঙ্গে যা বললেন আতিফ আসলাম

বলিউড ও পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলামের ভক্ত অনুরাগী অগনিত। বাংলাদেশেও অসংখ্য অনুরাগী রয়েছে এই গায়কের। এর আগেও ঢাকায় এসে কনসার্ট করে দর্শক মাতিয়ে গেছেন আতিফ। আবারও ঢাকা মাতাতে বাংলাদেশে আসছেন জনপ্রিয় এই গায়ক।

আগামী ২৯ নভেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে পারফর্ম করবেন তিনি। বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টটি আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন।

 

সম্প্রতি অফিসিয়াল ফেসবুকে আতিফ আসলামের ‘কুচ ইস তারহা’ গানের মিউজিক শেয়ার করে কনসার্টের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। এছাড়াও বুধবার (১৬ অক্টোবর) এক ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশে আসার কথা জানিয়েছেন আতিফ নিজেও।

যেখানে তিনি উল্লেখ করেছেন, ‘বাংলাদেশ, আমি আসছি।’

 

জানা যাচ্ছে, ম্যাজিকাল নাইটে আতিফের সঙ্গে একই মঞ্চে গাইবেন বাংলাদেশের তাহসান খান। আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনের ফেসবুক পেজে একটি ভিডিও দিয়ে তাহসানের অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এ কনসার্টে আরও পারফর্ম করবে ব্যান্ড কাকতাল।

এ ছাড়া গুঞ্জন শোনা যাচ্ছে পাকিস্তানের আবদুল হান্নানও থাকছেন।

 

আগামী ২৯ নভেম্বর বিকেল ৫টা থেকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে কনসার্টটি। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ১টায়। শিগগির শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি, পাওয়া যাবে টিকিট টুমরো ওয়েবসাইটে।