NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

প্রয়াত হলেন বলিউড অভিনেতা অতুল পারচুরে


খবর   প্রকাশিত:  ১৫ অক্টোবর, ২০২৪, ১০:৩১ পিএম

প্রয়াত হলেন বলিউড অভিনেতা অতুল পারচুরে

প্রয়াত হলেন অভিনেতা-কমেডিয়ান অতুল পারচুরে। ক্যানসারের সঙ্গে লড়াই শেষে সোমবার না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। দুর্দান্ত কমিক টাইমিং-এর জন্য অনুরাগীদের কাছে জনপ্রিয় ছিলেন এই অভিনেতা।

দ্য কপিল শর্মা শোতেও সম্প্রতি দেখা মিলেছিল তার। 

 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, কয়েক মাস আগেই ৫ সেন্টিমিটার টিউমার শনাক্ত থেকে ক্যানসার হওয়ার কথা জানিয়েছিলেন এ মারাঠি অভিনেতা। পরবর্তীতে যা ক্যানসারের আকার নেয়।

অতুল পারচুরেকে কপিল শর্মা শোয়ে অভিনেত্রী সুমনা চক্রবর্তীর বাবার চরিত্রে দেখা গেছে।

টেলিভিশন শোয়ের পাশাপাশি নিয়মিত সিনেমায়ও অভিনয় করেছেন এ কমেডিয়ান তারকা। তাকে দেখা গিয়েছে একাধিক জনপ্রিয় বিজ্ঞাপনেও। তার করা ‘ব্যান্ড-এইড’-এর বিজ্ঞাপন ভীষণ বিখ্যাত।

 

‘যম হ্যায় হাম’, ‘বাড়ি দূর সে আয়ে হ্যায়’-এর মতো হিন্দি ধারাবাহিকের পাশাপাশি মারাঠি ধারাবাহিকেও দেখা গেছে তাকে।

তার অভিনীত চরিত্রগুলোয় সবসময় বাস্তবতার ছোঁয়া থাকতো। ফলে অল্পতেই চরিত্রে মিশে যেতে পারতেন এবং অভিনয়গুণে দর্শকহৃদয়ে জায়গা করে নিতেন। ‘খাট্টা মিঠা’, ‘অল দ্য বেস্ট’, ‘আওয়ারাপন’ ও ‘সালাম-ই-ইশক’র মতো অসংখ্য বলিউড সিনেমায় দেখা গেছে অতুল পারচুচেকে।