NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

পাকিস্তানে জানাজায় জঙ্গি হামলা, ৩ পুলিশ সদস্য নিহত


খবর   প্রকাশিত:  ১৪ অক্টোবর, ২০২৪, ০৮:১০ পিএম

পাকিস্তানে জানাজায় জঙ্গি হামলা, ৩ পুলিশ সদস্য নিহত

পাকিস্তানে সোমবার এক পুলিশ সদস্যের জানাজার অনুষ্ঠানে জঙ্গি হামলা হয়েছে। এতে তিন পুলিশ সদস্য ও তিন জঙ্গি নিহত হয়েছেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। অন্যদিকে এই হামলার দায় স্বীকার করেছে দেশীয় তালেবানগোষ্ঠী।

উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবারপাখতুনখোয়া প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী পাকতুন ইয়ার খান জানিয়েছেন, এক পুলিশ সদস্যের জানাজার সময় হামলাকারীরা বান্নু জেলা পুলিশের সদর দপ্তর ঘেরাও করে।

ওই কর্মকর্তাকে রবিবার রাতে গুলি চালিয়ে হত্যা করা হয়েছিল।

 

স্বাস্থ্যমন্ত্রী আরো জানান, সদর দপ্তরের গেটে গোলাগুলির মধ্যে তিন জঙ্গি ও তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া দুই বা তিনজন জঙ্গি পুলিশের ওই ঘাঁটিতে প্রবেশ করেছে এবং ‘তীব্র গোলাগুলি চলেছে’।

এদিকে তেহরিক-ই-তালেবান পাকিস্তান নামে পরিচিত পাকিস্তানি তালেবান এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে।

 আফগান সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এ হামলা হয়েছে।

 

২০২১ সালে আফগান তালেবান ক্ষমতায় ফেরার পর পাকিস্তানে জঙ্গিবাদ বেড়ে গেছে। পাকিস্তান সরকার কাবুলের শাসকদের অভিযুক্ত করেছে, তারা পাকিস্তানি তালেবান সদস্যদের উৎখাত করতে ব্যর্থ হয়েছে, যারা তাদের ভূখণ্ড থেকে হামলার পরিকল্পনা করছে। পাকিস্তানি তালেবান ইসলামাবাদের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে বিবেচিত হয় এবং এটি উত্তর-পশ্চিমে সক্রিয়।

 

এর আগে গত সপ্তাহান্তে দক্ষিণ করাচিতে এক বোমা বিস্ফোরণে দুই চীনা প্রকৌশলী নিহত হয়েছেন এবং শুক্রবার দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তানে ভারী সশস্ত্র লোকদের গুলিতে ২০ জন কয়লাখনি শ্রমিক নিহত হন।

সূত্র : এএফপি