NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

পাকিস্তানে জাতিগত সহিংসতায় ১৫ জন নিহত


খবর   প্রকাশিত:  ১৩ অক্টোবর, ২০২৪, ০৩:৪৭ পিএম

পাকিস্তানে জাতিগত সহিংসতায় ১৫ জন নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জাতিগত সহিংসতায় অন্তত ১৫ জন নিহত এবং সাতজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন নারী এবং একজন শিশুও রয়েছে। শনিবার (১২ অক্টোবর) খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররম জেলায় দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানিয়েছে, শনিবার ভোরবেলা মাকবাল গোষ্ঠীর সদস্যরা কানজ আলিজাই গোষ্ঠীর দুই ব্যক্তিকে গুলি করে আহত করে। এরপর দ্রুতই সংঘর্ষ ছড়িয়ে পড়ে জেলার বিভিন্ন অঞ্চলে। সংঘর্ষের সময় যাত্রীবাহী এবং অন্যান্য যানবাহনও হামলার শিকার হয়।

 

পুলিশ জানিয়েছে, হতাহতদের উদ্ধার করে পারাচিনার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের মেডিকেল সুপারিন্টেনডেন্ট ডা. সৈয়দ মীর হাসান জানান, আহত একজন হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

কুররমের ডেপুটি কমিশনার জাভেদুল্লাহ মাহসুদ বলেন, এলাকায় শান্তি ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং পরিবহন ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

স্থানীয় জিরগা (জাতিগত কাউন্সিল) সদস্য পীর হায়দার শাহ জানান, সংঘর্ষের সময় জিরগার প্রবীণরা দু’পক্ষের মধ্যে আলোচনা চালাচ্ছিলেন। তিনি আরও বলেন, এই সহিংসতা শান্তি প্রক্রিয়ায় একটি বড় ধাক্কা হিসেবে এসেছে।

 

এর আগে, গত সেপ্টেম্বর মাসে জেলা প্রশাসন এবং খাইবার পাখতুনখোয়া সরকার ভূমি সংক্রান্ত বিরোধ মেটানোর জন্য জিরগা এবং একটি ভূমি কমিশন গঠন করেছিল। এই সংঘর্ষের মূল কারণও ভূমি নিয়ে বিবাদ বলে ধারণা করা হচ্ছে।

গত মাসে একই বিরোধে ৪৬ জন নিহত হন।