NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

চেচনিয়ায় পেট্রল স্টেশনে আগুন, ২ শিশুসহ নিহত ৪


খবর   প্রকাশিত:  ১৩ অক্টোবর, ২০২৪, ১২:২৮ এএম

চেচনিয়ায় পেট্রল স্টেশনে আগুন, ২ শিশুসহ নিহত ৪

রাশিয়ার চেচনিয়া প্রজাতন্ত্রে একটি পেট্রল স্টেশনে অগ্নিকাণ্ডে দুই শিশুসহ চারজন নিহত হয়েছে। সেখানকার জরুরি পরিষেবা সংস্থা শনিবার এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, দুঃখজনকভাবে চারজন নিহত হয়েছে, যার মধ্যে দুই শিশু রয়েছে। ইতিমধ্যে আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলা হয়েছে।

এ ছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চেচনিয়ার প্রধান শহর গ্রোজনিতে প্রায় সম্পূর্ণ ধ্বংস হওয়া পেট্রল স্টেশন ও পুড়ে যাওয়া গাড়িগুলোর পাশে অগ্নিনির্বাপণকর্মীদের ছবি প্রকাশ করেছে।

 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পেট্রল স্টেশনটি চেচেন রাজধানীর কেন্দ্রের কাছাকাছি মোহাম্মদ আলী এভিনিউতে অবস্থিত।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিওতে আকাশে আগুনের শিখা এবং বড় ধরনের বিস্ফোরণ ঘটতে দেখা গেছে।

রাশিয়ার উত্তর ককেশাসে সম্প্রতি বেশ কয়েকটি প্রাণঘাতী বিস্ফোরণ হয়েছে।

গত মাসে প্রতিবেশী দাগেস্তানে একটি পেট্রল স্টেশনে বিস্ফোরণে ১৩ জন নিহত হয়েছিল। ২০২৩ সালের আগস্টে একই ধরনের আরেকটি বিস্ফোরণে ৩৫ জনের মৃত্যু এবং বহু মানুষ আহত হয়েছিল।

 

সূত্র : এএফপি