NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৩ ঘোড়ারেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন উদীয়মান জকি ইজি নিল বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী ইসরায়েল-পাকিস্তানসহ চার দেশকে মার্কিন সহায়তা দেওয়া নিয়ে প্রশ্ন আল-সায়েদের সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানকে গুলি করে হত্যা, স্বামী আটক ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘জোরালো আগ্রহ’ দেখছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প গোল্ডেন বয় পুরস্কার জিতলেন পাউ কুবারসি
Logo
logo

অক্টোবরের শেষে বঙ্গবন্ধু টানেলের একটি টিউব খুলে দেওয়া হবে


খবর   প্রকাশিত:  ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:২২ পিএম

>
অক্টোবরের শেষে বঙ্গবন্ধু টানেলের একটি টিউব খুলে দেওয়া হবে

অক্টোবরের শেষ দিকে বা নভেম্বরের প্রথম সপ্তাহে কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের একটি টিউব খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এছাড়া আগামী ডিসেম্বরের মধ্যে টানেলের দ্বিতীয় টিউবটিও খুলে দেওয়ার বিষয়ে আশা প্রকাশ করেছেন তিনি। 

শুক্রবার (২৯ জুলাই) চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এর আগে চট্টগ্রাম বিভাগের সকল জেলা প্রশাসক, পুলিশ সুপার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

 

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, টানেলের কাজ খুব সহজেই বাস্তবায়ন করা গেছে। এতো বড় একটা প্রজেক্ট; নির্ধারিত সময়ে যে বাস্তবায়ন হচ্ছে তা দেশের জন্য বড় সাফল্য। টানেলটা বাংলাদেশের জন্য মডেল হিসেবে চিহ্নিত হবে। 

dhakapost

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কীভাবে ডলারের মূল্য নিয়ন্ত্রণ করা যায় এ বিষয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে। আমরা ডলারের বিষয়টি নিয়ে কাজ করছি। বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছুটা বাধা আসতেই পারে। ডলারের মূল্য যাতে নিয়ন্ত্রণে থাকে সে বিষয়ে সরকার ব্যবস্থা নিচ্ছে। সবাই মিলে এসব সমস্যা সমাধানের চেষ্টা করছি।

 

জ্বালানি তেলের দাম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্ববাজারে দাম কমলে ইউরোপ আমেরিকাতে দাম কমে যায়। আবার বাড়লে দাম বেড়ে যায়। কিন্তু আমাদের দেশে এই প্র্যাকটিসটা নেই। সরকার এখনও জ্বালানির দাম বাড়ার ঘোষণা দেয়নি। তবে পরিস্থিতি যদি ওই রকম হয় তখন সরকার হয়ত চিন্তা ভাবনা করবে কী করা যায়। তবে দাম এখনও বাড়ানো হয়নি। 

মন্ত্রিপরিষদ সচিব বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে এভাবে আর সাপ্লাই চ্যানেল বন্ধ হয়নি। স্বাভাবিকভাবে সবার ওপর একটা প্রভাব পড়বে। এটা আমাদের সবাইকে মিলেই মোকাবিলা করতে হবে। এসব বিষয় নিয়ে আজ আলোচনা করেছি।