NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

ইসরায়েলি হামলায় স্ত্রী-সন্তানসহ হামাসের কমান্ডার নিহত


খবর   প্রকাশিত:  ০৬ অক্টোবর, ২০২৪, ১২:৩৫ এএম

ইসরায়েলি হামলায় স্ত্রী-সন্তানসহ হামাসের কমান্ডার নিহত

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস জানিয়েছে, ইসরায়েলি হামলায় শনিবার লেবাননের উত্তরাঞ্চলের একটি শরণার্থী শিবিরে তাদের এক কমান্ডার নিহত হয়েছেন। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম ওই এলাকায় হামলা হলো।

হামাস বলেছে, ‘কমান্ডার’ সাঈদ আতাল্লাহ আলী, তার স্ত্রী ও দুই মেয়ে ইসরায়েলি বোমা হামলায় নিহত হয়েছে। বেদ্দাওই শিবিরে তার বাড়িতে হামলা চালানো হয়েছিল, যা ত্রিপোলির নিকটে অবস্থিত।

 

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল লেবাননে হামাসের সদস্যদের লক্ষ্য করে বারবার হামলা চালিয়েছে। হামাস জানিয়েছে, এখন পর্যন্ত লেবাননে তাদের অন্তত ১৮ জন যোদ্ধা নিহত হয়েছেন।

 

এর আগে সোমবার এক বিমান হামলায় ফাতাহ শারিফ আবু আল-আমিন নামের লেবাননভিত্তিক এক হামাস নেতাকে দক্ষিণ লেবাননের আল-বাস শিবিরে তার বাড়িতে হত্যা করা হয়েছে বলে জানানো হয়। এ ছাড়া আগস্ট মাসে দক্ষিণ লেবাননের সাইদন শহরে ইসরায়েলি হামলায় হামাসের কমান্ডার সামের আল-হাজ নিহত হন।

 

তার আগে এ বছরের জানুয়ারিতে এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছিলেন, ইসরায়েলের চালানো হামলায় হিজবুল্লাহর দক্ষিণ বৈরুত ঘাঁটিতে হামাসের ডেপুটি নেতা সালেহ আল-আরৌরি ও আরো ছয়জন যোদ্ধা নিহত হয়েছেন।

১৯৪৮ সালের যুদ্ধে ইসরায়েলের সৃষ্টির সময় যারা দেশছাড়া হয়েছিল বা পালিয়ে গিয়েছিল তাদের জন্য লেবাননে ১২টি ফিলিস্তিনি শরণার্থী শিবির তৈরি হয়েছিল। দীর্ঘদিনের একটি চুক্তির কারণে লেবাননের সেনাবাহিনী এই শিবিরগুলোতে প্রবেশ করে না এবং ফিলিস্তিনি গোষ্ঠীগুলোকেই নিরাপত্তার দায়িত্ব পালন করতে দেয়।