NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

নব্বইয়ের দশকের চার ব্যান্ড গান শোনাবে এক মঞ্চে


খবর   প্রকাশিত:  ০৪ অক্টোবর, ২০২৪, ০৭:১৮ পিএম

নব্বইয়ের দশকের চার ব্যান্ড গান শোনাবে এক মঞ্চে

তারা সবাই নব্বইয়ের দশকের জনপ্রিয় ব্যান্ড। তরুণদের প্রিয় এই ব্যান্ডগুলো উঠবে এক মঞ্চে। যদিও গত এক দশকে ব্যান্ডসংগীতের জনপ্রিয়তায় ভাটা পড়লেও সেই সময়ের ব্যান্ডগুলোর আবেদন কমেনি এখনো। এ রকম চারটি ব্যান্ড নিয়ে আয়োজন করা হয়েছে বিশেষ কনসার্ট।

‘ঢাকা রেট্রো’ শিরোনামের এ কনসার্টে গাইবে নগরবাউল, আর্ক, মাইলস ও দলছুট।

 

১৮ অক্টোবর রাজধানীর পূর্বাচলের ঢাকা অ্যারেনায় আয়োজিত হবে ঢাকা রেট্রো কনসার্টটি। আয়োজন করেছে ব্লু ব্রিক কমিউনিকেশন। ইতিমধ্যে শুরু হয়েছে টিকিট বিক্রি।

গেট সেট রকে দুই ক্যাটাগরিতে পাওয়া যাচ্ছে টিকিট—ভিআইপি ২,৪০০ টাকা ও সাধারণ ১,৪০০ টাকা। আয়োজন শুরু হবে বিকেল ৫টায়। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বিকেল ৩টায়। 

 

ব্লু ব্রিক কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক কাজী রিয়াসাত নাদিদ গণমাধ্যমকে বলেন, ‘নব্বইয়ের দশকের ব্যান্ডগুলোর কদর এখনো কমনি।

তারা সবাই লিজেন্ড। সেই ব্যান্ডগুলোকে এক মঞ্চে এখন খুব একটা দেখা যায় না। এখনো তাদের গান সবার মুখে মুখে। অনেকেই তাদের পারফরম্যান্স উপভোগ করতে চান। সেই ভাবনা থেকেই আমরা ঢাকা রেট্রো কনসার্টের পরিকল্পনা করি।
আশা করছি, এই কনসার্ট সবার জন্য দারুণ এক অভিজ্ঞতা হয়ে থাকবে।’