NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

‘সুগার ড্যাডি’ প্রসঙ্গে যা বললেন তমা মির্জা


খবর   প্রকাশিত:  ০৩ অক্টোবর, ২০২৪, ১১:০২ পিএম

‘সুগার ড্যাডি’ প্রসঙ্গে যা বললেন তমা মির্জা

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। অভিনয়ের পাশাপাশি আলোচনায় রয়েছেন দেশের শীর্ষ নির্মাতা রায়হান রাফীর সঙ্গে সম্পর্কের জেরে। দুজনের সম্পর্কের গুঞ্জন থাকলেও হঠাৎ শোনা যাচ্ছে ভাঙনের সুর। ২০২২ সালে ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্ম দিয়ে রাফীর পরিচালনায় প্রথম অভিনয় করেন তমা।

সেখান থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন। বিভিন্ন অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা গেছে। দেশের বাইরে দুজনে একসঙ্গে সময় কাটিয়েছেন—এমনটাও শোনা গিয়েছিল। নিজেদের জীবনের স্পেশাল দিনগুলোতেও একে অন্যের পাশে উপস্থিত থেকেছেন।
 

 

রাফী-তমা খুব শিগগিরিই বিয়ের পিঁড়িতে বসবেন, ঘনিষ্ঠজনেরাও তেমনটাই জানতেন। তবে হঠাৎই ভেঙে গেছে দুজনের সেই সম্পর্ক। নিজেদের ‘প্রেম’কে এখন কেবলই গুঞ্জন বলে উড়িয়ে দিচ্ছেন তমা। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘গুজবের তো মা-বাপ নাই।

আমাকে নিয়ে নানা গুজবই ছড়িয়েছে। কখনো শোনা গেছে, আমি প্লাস্টিক সার্জারি করেছি। কিছুদিন আলোচনা হয়েছে, পরিচালকের সঙ্গে প্রেম করছি। সেই পরিচালককে কারো সঙ্গে কাজ করতে দেয় না। তার সব কাজ আমিই করি।
আবার কখনো রাজনৈতিক নেতাদের সঙ্গে জড়িয়ে বিভিন্ন গুজব ছড়িয়েছে। এসবই গুজব।’

 

সাক্ষাৎকারে এক পর্যায়ে প্লাস্টিক সার্জারি প্রসঙ্গে কথা উঠতেই তমা মির্জা বলেন, ‘প্লাস্টিক সার্জারি আমাদের বাংলাদেশে হয় না। বাইরে যেসব দেশে হয় সেটা খুবই ব্যয়বহুল। একটা সার্জারিতে ৪০-৫০ লাখ টাকা খরচ হয়। তারপর সেটা মেইনটেইন করতে হয় বছরের পর বছর। আমাদের নামের সাথে তো একটা ট্যাগ লাগায়। দেয় ‘সুগার মামি’, ‘সুগার ড্যাডি’ এসব থাকলেও প্লাস্টিক সার্জারি করা সম্ভব হয় না।’

রায়হান রাফীর পরিচালনায় প্রথমবার তমা মির্জা অভিনয় করেন ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্ম। পরে আবার তাদের দেখা যায়, ‘৭ নম্বর ফ্লোর’, ‘সুড়ঙ্গ’ সিনেমায়। গতবছর মুক্তি পেয়েছিল সিনেমাটি। এ সিনেমায় আফরান নিশোর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন তমা।