NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

বিপিএলে শাকিব খানের টিম ‘ঢাকা ক্যাপিটালস’


খবর   প্রকাশিত:  ০৩ অক্টোবর, ২০২৪, ১২:২০ পিএম

বিপিএলে শাকিব খানের টিম ‘ঢাকা ক্যাপিটালস’

আসন্ন বিপিএলের (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) জন্য দল কিনছেন জনপ্রিয় তারকা শাকিব খান। তবে ‍চূড়ান্ত ছিল না নাম। এবার নাম ঘোষণা করলেন এই তারকা।

 

জনপ্রিয় এ নায়কের কসমেটিকস ও হোম কেয়ার কম্পানি রিমার্ক-হারল্যানের ক্রিকেট টিম হচ্ছে ‘ঢাকা ক্যাপিটালস’। দর্শকদের রায়ে এ নামটি চূড়ান্ত করার পর বুধবার সন্ধ্যায় গুলশানে রিমার্ক-হারল্যানের হেড অফিসে ‘ঢাকা ক্যাপিটালস’ টিমের মালিক হিসেবে লোগো উন্মোচন করেন শাকিব খান।

এ সময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর মামনুন হাসান ইমন, ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদসহ অনেকে।

এ সময় শাকিব খান বলেন, “আসন্ন বিপিএলে আমাদের টিমের নাম সাজেস্ট করতে দেশ-বিদেশের আমার ভালোবাসার মানুষ এবং ক্রিকেটপ্রেমীরা অনেক রেসপন্স দিয়েছেন।

যা দেখে সত্যি উচ্ছ্বসিত হয়েছি। তাই সবার মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নাম চূড়ান্ত করা হয়েছে ‘ঢাকা ক্যাপিটালস’।”

 


 

তিনি আরো বলেন, ‘আপনাদের সবার সর্বোচ্চ সমর্থন ও ভালোবাসায় ঢাকা ক্যাপিটালস অর্জন করবে কাঙ্ক্ষিত সাফল্য।’

আসন্ন ১১তম বিপিএলের আসরের দেশের প্রথম চিত্রতারকা হিসেবে বিপিএলে ক্রিকেট টিম কিনলেন শাকিব খান।

এ বিষয়টি ক্রিকেটপ্রেমী ও ক্রিকেটসংশ্লিষ্ট ব্যক্তিরা বেশ ইতিবাচকভাবেই দেখছেন। ফলে ইতোমধ্যে দর্শকদের মধ্যে ‘ঢাকা ক্যাপিটালস’-এর প্রতি বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।