NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

ইরানকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে, হুমকি যুক্তরাষ্ট্রের


খবর   প্রকাশিত:  ০২ অক্টোবর, ২০২৪, ০৯:১০ এএম

ইরানকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে, হুমকি যুক্তরাষ্ট্রের

ইরান থেকে ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। সেগুলো ইসরায়েলের মূল ভূখণ্ডে পৌঁছেছে। মঙ্গলবার (১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিটের পর এ হামলা চালায় তেহরান। এমন পরিস্থিতিতে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানায় ইসরায়েল।

এদিকে, হামলার পরিপ্রেক্ষিতে ইরানকে হুমকি দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। 

 

এক বিবৃতিতে পেন্টাগন বলেছে, ‘যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী ও ইসরায়েলের মন্ত্রী ইয়োভ গ্যালান্তের মধ্যে আলোচনা হয়েছে। ইসরায়েলের ওপর সরাসরি সামরিক হামলার জন্য ইরানকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে।’

গত কয়েক সপ্তাহ ধরেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছিল।

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল। এরপর লেবাননে স্থল আক্রমণ করে ইসরায়েলি বাহিনী। এসবের পরিপ্রেক্ষিতেই দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরান।

 

তাদের এ হামলা শুরুর পর লেবাননের রাজধানী বৈরুতে লোকজন রাস্তায় নেমে উল্লাস করে বলে জানায় আল জাজিরা।

১৯৭৯ সালে অভ্যুত্থানের পর দ্বিতীয়বারের মতো ইসরায়েলে সরাসরি হামলা চালাল ইরান। এ নিয়ে আনন্দিত লেবাননের মানুষ।