NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

দুই ব্যক্তিকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিল ইরান


খবর   প্রকাশিত:  ০১ অক্টোবর, ২০২৪, ১১:৫৮ এএম

দুই ব্যক্তিকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিল ইরান

সশস্ত্র ডাকাতির সময় একজন পুলিশ অফিসারকে হত্যার অভিযোগে জনসমক্ষে দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন ইরানের বিচার বিভাগ। ইরানি কর্তৃপক্ষ সোমবার মধ্য এই তথ্য জানিয়েছে। স্থানীয় প্রসিকিউটরের বরাত দিয়ে বিচার বিভাগের মিজান অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য মারকাজি প্রদেশের খোমেইন শহরে আজ সকালে দুই সশস্ত্র ডাকাতের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার সকালে প্রকাশ্যে এ সাজা কার্যকর করা হয়।

ইরান ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করে এবং খুব কমই জনসমক্ষে দোষীদের মৃত্যুদণ্ড দেয়। ওই দুই আসামি প্রায় চার বছর আগে আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সংঘর্ষের পর পালানোর চেষ্টা করার সময় এক পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছিলেন।

 


 

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ অধিকার গোষ্ঠীগুলো মতে, চীনের পরে ইরান বার্ষিক সর্বোচ্চসংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর করে থাকে। দেশটি হত্যা এবং মাদক পাচার, সেই সঙ্গে ধর্ষণ ও যৌন নিপীড়নের মামলাসহ বড় অপরাধের জন্য শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দিয়ে থাকে।